সুষ্ঠু ভোট অনুষ্ঠানে কমিশনের ঘাটতি থাকবে না: সিইসি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:১৪ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ঘাটতি থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার সকালে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়, সে জন্য আমাদের প্রয়াসের কোনো ঘাটতি থাকবে না।

তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের সহযোগিতার উপর নির্বাচন কমিশন নির্ভরশীল বলে মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, সরকারের জনপ্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় কীভাবে সুদৃঢ় ও সহজ হবে সেটা বের করে নির্বাচনের যে উদ্দেশ্য, অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফলাফল উঠে আসবে। আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

সরকার, পুলিশ ও প্রশাসনের সাথে কমিশনের সমন্বয় প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা এগিয়ে আসছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় নভেম্বরেই নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে বলে এর আগে কমিশন থেকে জানানো হয়।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবার সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছে কমিশন।

এ বৈঠকেই কমিশনের পক্ষ থেকে মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হবে। 

আরবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর