উন্নয়নই বিশ্বের কাছে বাংলাদেশকে হিংসার কারন করে তুলেছে: মোমেন

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৭:৩১ পিএম

নির্বাচনের আগে বাংলাদেশের ওপর আবারো নিষেধাজ্ঞা আসছে, এমন আলোচনাকে এতোদিন গুজব বলেই জানিয়েছিলো পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, দেশের উন্নয়নই বিশ্বের কাছে বাংলাদেশকে হিংসার কারন করে তুলেছে।  

মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেবে কিনা তা সরকারের জানা নেই। আর নিষেধাজ্ঞা দিলেও তা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেছেন, অনেক রাজনীতিবিদ ও সুধী সমাজ পয়সার বিনিময়ে বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের ভুল তথ্য দেয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, তোমরা স্যাংশন দিয় কোন দেশে গণতন্ত্র এনেছো বলো। তোমরা নাইজেরিয়া, কম্বোডিয়া, হাঙ্গেরিতে স্যাংশন দিয়েছিলো। কোথাও কি তোমরা সফল হয়েছ? তারা বলে, দেয়ার ওয়াজ নো এভিডেন্স।

বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশিরাই ভুল তথ্য উপস্থাপন করে বলেও দাবি করেন মন্ত্রী।

তিনি বলেন, কোনো কোনো মানবাধিকার সংস্থা এবং সিভিল সোসাইটি-এরা পলিটিক্যালি মোটিভেটেডে, ফাইন্যান্সিয়ালি ইনফ্লুয়েন্সড। এরফলে তারা ভুল তথ্য দিয়ে অনেকগুলো রেজুলেশন নিয়ে আসেন। যার ফলে অনেক অসুবিধা হয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৪ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস যাবেন। সেখানে কোন ভাবেই ইউরোপিয় ইউনিয়নকে নির্বাচন পর্যবক্ষেক পাঠানোর কোন অনুরোধ বাংলাদেশ করবে না ।

মন্ত্রী বলেন, আমাদের বিবেচনা করা দরকার নেই। আমি প্রায়ই বলে থাকি, পর্যবেক্ষক আসলে ভালো। না আসলে ব্যাপার না।

দেশে আইনের শাসন আছে। কোন বিদেশি চাপে নয় বরং আইনি প্রক্রিয়াতেই আদিলুর রহমানকে জামিনে মুক্তি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শ্রীলঙ্কার বিষয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা গত এক বছরে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ৬৯ শতাংশ মুদ্রাস্ফীতি থেকে এক বছরে ৪ শতাংশে নামিয়ে এনেছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, দুঃসময়ে সাহায্য করার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে শ্রীলঙ্কা। কক্সবাজার-কলম্বো ফ্লাইট চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া চলমান ফ্লাইটের খরচ কমানোর অনুরোধ জানিয়েছে ঢাকা।

মন্ত্রী বলেন, শ্রীলঙ্কা সফরের সময় মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার নির্বাচন সম্পর্কে জানতে চান। তখন সরকারের ইচ্ছা সম্পর্কে তাকে জানানো হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান সম্পর্কে জানতে চাওয়ায় তার অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে আফরিন আক্তারকে তথ্য দেয়া হয়েছে। এমন তথ্যে তিনি অবাক হয়েছেন। সরকার কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে না বলেও তাকে আশ্বস্ত করা হয়।

ভারতের ভিসার দীর্ঘসূত্রিতা নিয়ে মন্ত্রী বলেন, ভিসার দীর্ঘসূত্রিতা সম্পর্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে মৌখিকভাবে জানানো হয়েছে। আশা করছি এ সমস্যা কমে আসবে।

কেএসএইচ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর