আলোর উৎসবে শ্যামাপূজা ও দীপাবলি আজ

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম

দুর্গাপূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় দীপাবলির কাউন্ট ডাউন। সেই অপেক্ষা শেষে কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে হয় কালী পূজা। কার্তিক মাসের এই কালীপূজা শ্যামাপূজা নামেই অভিহিত। দীপাবলি অন্ধকারের ওপর আলোর বিজয়, মন্দের ওপর ভালোর এবং অজ্ঞতার ওপর জ্ঞানের প্রতীক।

এই দিন সনাতন ধর্মের মানুষরা ঘরে ঘরে ছোট মাটির প্রদীপ জ্বালেন। দীপাবলির অনুষ্ঠানে সারি-সারি প্রদীপের আলোতে স্বর্গের দেবতাকে গৃহে বরণ করে নেওয়া হয়। এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতাড়নের প্রতীক। উত্তর ভারতে দীপাবলির সময় নতুন পোশাক পরা, পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে মিষ্টি বিতরণের প্রথাও আছে।

দীপাবলি নিয়ে উপনিষদে বলা হয়েছে, 

‘‘অসৎ হতে সত্যে নিয়ে যাও,
অন্ধকার হতে জ্যোতিতে নিয়ে যাও,
মৃত্যু হতে অমরত্বে নিয়ে যাও।
সর্বত্র যেন ছড়িয়ে পড়ুক শান্তির বার্তা।’’

রোববার সন্ধ্যা ঘনাবার সঙ্গে সঙ্গে চারদিকে দেখা যাবে আলোর ফোয়ারা। পঞ্জিকামতে, আজ সন্ধ্যায় দীপাবলি ও মঙ্গল শিখা প্রজ্বালন এবং দিবাগত রাতে শ্যামাপূজা। 

উত্তর ভারতীয় হিন্দুদের মতে দীপাবলির দিনেই শ্রীরামচন্দ্র ১৪ বছরের নির্বাসনের পর অযোধ্যা ফেরেন। নিজের পরমপ্রিয় রাজাকে ফিরে পেয়ে অযোধ্যাবাসীরা ঘিয়ের প্রদীপ জ্বেলে সাজিয়ে তোলেন তাদের রাজধানীটাকে।

একাত্তর/এসি
অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় ও অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় আলোর উৎসব আজ। আজ দীপাবলি।
শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। একই সঙ্গে আজ উদযাপিত হবে শুভ দীপাবলি উৎসব।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৮১৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩১টি শিশু। 
একটি সমৃদ্ধ, প্রগতিশীল ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশপ্রেমিক নাগরিক, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা এবং গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার খালিয়াজুড়ী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার সন্ধ্যায় বহুল প্রতিক্ষীত দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাম্প্রতিক সময়ে দুই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর