ইইউর বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৩ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি কারিগরি বিশেষজ্ঞ দল।

বুধবার দিনের কোনো একসময় দলটির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

জানা গেছে, আগামী রোববার থেকে বাংলাদেশে দুই মাসের মিশন শুরু করবে দলটি। রোববার বিশেষজ্ঞ দলটি প্রথমে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে। ঢাকার ইইউ দূতাবাস প্রধান চার্লস হোয়াইটলি চ্যানেল টোয়েন্টিফোরকে জানিয়েছেন, বিশেষজ্ঞ দল বাংলাদেশে থাকাকালে স্বাধীনভাবে কাজ করবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর চিঠি দিয়ে ইসিকে ইইউ জানিয়েছিল, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই বলে তারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক দল পাঠাবে না। সেই সঙ্গে অজুহাত ছিল টাকা না থাকার।

গত ১৬ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসিতে আরও কিছু পর্যবেক্ষক দল আবেদন করেছে বলে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কিত কোনো তালিকা নেই।

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিয়ে মূল বক্তব্য দেয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার)...
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর