এক যোগে জ্বালানি খাতের পাঁচ কোম্পানির এমডি বদল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ পিএম

নির্বাচনের আগে জ্বালানি খাতে রাষ্ট্রায়ত্ব পাঁচ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে রদবদল করা হয়েছে একসঙ্গে।

বৃহস্পতিবার পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. আলতাফ হোসেন স্বাক্ষরিত পৃথক পাঁচটি অফিস আদেশে এসব রদবদল করা হয়।

এক আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কন্ট্রাক্ট ডিভিশনে কর্মরত মহাব্যবস্থাপক শাহনেওয়াজ পারভেজকে কাজের স্বার্থে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্ব দেওয়া হলো।

অন্যদিকে পেট্রোবাংলার সেবা বিভাগে কর্মরত আরপিজিসিএলের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমানকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) ব্যবস্থাপনা পরিচালক, উৎপাদন ও বিপনন বিভাগে কর্মরত পেট্রোবাংলার মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফএসল) অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম কুমারকে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের (এসজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

আরেক আদেশে জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রুখসানা নাজমা ইসহাককে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে বদলি করা হয়েছে।

বদলির আদেশ দেখতে এখানে ক্লিক করুন...

কেএসএইচ
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর মহানগর পুলিশসহ (জিএমপি) দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। 
পুলিশ সুপার পদমর্যাদার ৯ এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর