বিদ্যুৎ খাতে সন্ত্রাসী হামলার শঙ্কা প্রতিমন্ত্রীর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:২৫ পিএম

ভোট বর্জনের আন্দোলনের নামে বিএনপি-জামায়াত এবারো বিদ্যুৎ খাতে ‘সন্ত্রাসী’ হামলা চালাতে পারে বলে মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও পরিবারের সদস্যদের জন্য হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেওয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিপু বলেন, ‘বিএনপি-জামাত ২০১৪ সালে বিদ্যুৎ খাতকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল। নির্বাচনকে ঘিরে এবারও বিরাট সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে বলে।’

একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের বিচার-প্রক্রিয়ার বিরোধিতা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০১৪ সালে সারা দেশজুড়ে সহিংসতা চালায় বিএনপি-জামায়াত জোট।

সেসময় বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্নস্থানে চলে ব্যাপক নাশকতা। যানবাহনে আগুন দিয়ে নিরপরাধ লোকজনকে হত্যা ও আহত করা, রাস্তাঘাট কেটে ফেলা, গাছ উৎপাটন করা, পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করা, থানা ও ফাঁড়িতে হামলা কররা হয়।

এদিনে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ খাতের গত কয়েক মাস সমস্যা ছিলো, তবে তা কাটিয়ে কাটিয়ে উঠেছি। আসছে সেচ মৌসুম নিয়ে বিদ্যুৎ-জ্বালানিতে কোনো সমস্যা হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন কমবে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত। ২০২৭ সালের পরে সেটি কভার করতে পারবো। শেভরন বাংলাদেশ নতুন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। সেখানে অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরাতন কূপে যেটুকু কমে যাবে নতুন এলাকা থেকে ঘাটতি পূরণ হয়ে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, হেপাটাইটিস-বি নিয়ে এখনও অনেক সচেতনতার অভাব রয়েছে। এখনও প্রচারের অভাব রয়েছে, এখানে সাংবাদিকদের কাজ করার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। 

আরবি
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটারের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বেড়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম অকেজো হওয়ার পেছনে নাশকতার সন্দেহ প্রকাশ করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর