ঢাকা চারের বিজয়ীকে শপথ পড়াতে আদালতের নির্দেশ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০২:২৭ পিএম

ঢাকা-৪ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। পাশাপাশি নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে অবিলম্বে শপথ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এই আসনে বিজয়ীর গেজেট প্রকাশে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বাতিল চেয়ে ঢাকা-৪ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত বুধবার এই আদেশ দেন। চেম্বার আদালত হাইকোর্টের দেয়া গতকালের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করে অবিলম্বে আওলাদ হোসেনের শপথ গ্রহণের ব্যাবস্থা নিতে নির্দেশ দেন।

আদালতে আওলাদ হোসেনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম। নৌকার প্রার্থী সানজিদা খানমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক। আর নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

ভোট কারচুপির অভিযোগে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন কোন ব্যাবস্থা না নেয়ায় এই আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ঢাকা ৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত করর রুলসহ আদেশ দেন। আদালত তার আদেশে রিটিকারির অভিযোগ তদন্ত করে ১০ দিনের মধ্যে জানাতে বলেন। সেই সাথে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। 

তবে গতকালই আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণার গেজেট প্রকাশিত হয়ে যায়। কিন্তু আজ আওলাদ হোসেনকে বাদ দিয়ে অন্যদের শপথ পড়ানো হয় বলে চেম্বার আদালতকে জানান আওলাদ হোসেনের আইনজীবী।

ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন ট্রাক প্রতীক নিয়ে ২৪ হাজার ৭৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী সানজিদা খানম ২২ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।

এআর
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি নিয়ে...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর