সেপ্টেম্বরে শুরু পাতাল রেলের কাজ: কাদের

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০২:০৬ পিএম

সেপ্টেম্বর থেকে পাতাল রেলের কাজ শুরু করা হবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে উত্তরার দিয়াবাড়ি ঢাকা ম‌্যাস ট্রান‌জিট কোম্পা‌নি লি‌মি‌টেড (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর অভ্যন্তরে প্রশাসনিক ভবনের ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন কর‌ে এসব কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেছিলেন। এরই ধারাবাহিকতায় আজ থেকে মেট্রোরেল শুক্রবার ব্যতীত প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭.১০ থেকে রাত ৮.৪০ পর্যন্ত চলবে। 

তিনি আরও বলেন, ইজতেমার সময় মেট্রোরেলের সময় বাড়ানোর হবে কি-না বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, বইমেলার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত।  

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বলেন, মেট্রোরেলের উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত লাইন বৃদ্ধির ফিজিবিলিটির কাজ চলছে।

ওবায়দুল কাদের বলেন, সেপ্টেম্বরে পাতাল রেলের কাজ শুরু করা যাবে। আরও নভেম্বরে এমআরটি লাইন-৫ এর উড়াল অংশের কাজ শুরু হবে।

এর আগে ডিএমটিসিএল এমআরটি লাইন-৬ এর অভ্যন্তরে প্রশাসনিক ভবনের ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

 

এআর
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর