বিশ্ব ইজতেমা ঘিরে তুরাগ পাড়ে চলছে জোর প্রস্তুতি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম

বিশ্ব ইজতেমা সামনে রেখে তুরাগ পাড়ে চলছে জোর প্রস্তুতি। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ময়দানে সামিয়ানা টানানো, মঞ্চ নির্মাণের কাজ করছেন তাবলীগ জামাতের সদস্যরা। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রথম ধাপের ইজতেমায় অংশ নেবেন মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিরা। আর দ্বিতীয় ধাপে অংশ নেবেন মাওলানা সা'দের অনুসারীরা। 

ইজতেমা মাঠের প্রস্তুতিতে হাত লাগাতে মানুষজন এসেছেন নারায়ণগঞ্জ থেকে। একেকজন একেক পেশার। সবার মিল এক জায়গাতেই। সবাই তাবলীগ জামাতের অনুসারী। 

খুন্তি, শাবল হাতে ইজতেমা মাঠে বিদেশি মেহমানদের থাকার অস্থায়ী শেড তৈরি করছিলো একটি দল। তারা জানালেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তাদের এই পরিশ্রম।
 
এভাবেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি। হাতে সময় কম। দোসরা ফেব্রুয়ারি শুক্রবার শুরু হবে তিনদিনব্যাপী প্রথম পর্বের ইজতেমা। যাতে অংশ নেবেন মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিরা।

তুরাগ পাড়ের বিরাট ময়দান ধীরে ধীরে চটের সামিয়ানাতে ঢেকে দেয়া হচ্ছে। বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের জন্য পুরো ময়দান আলাদা আলাদা ভাগে ভাগ করা হচ্ছে। চলছে বিদ্যুৎ ও মাইকের লাইন টানা, ওযু-গোসলের জায়গা প্রস্তুত করার কাজ। বয়ান মঞ্চ নির্মাণও প্রায় শেষ।

মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার্থে তুরাগের উপর ভাসমান সেতু তৈরির কাজ শুরু করেছে সেনাবাহিনী। সবমিলিয়ে নির্ধারিত সময়েই পুরো ময়দান প্রস্তুত হবে বলে জানিয়েছেন তাবলীগ জামাতের মুরব্বিরা। 

 

এআর
আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থিরা।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর