বাংলাদেশে প্রভাব পড়লে চুপ থাকবো না: খালিদ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪০ পিএম

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব বাংলাদেশে পড়লে সরকার চুপ থাকবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতেও সরকার প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, মিয়ানমার সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে এর প্রভাব যদি বাংলাদেশে পড়ে, তাহলে বাংলাদেশ চুপ করে থাকবে না। আমরা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি।

গত কয়েকদিন ধরেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির যুদ্ধ চলছে।

বিদ্রোহীরা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ফাঁড়ি দখল করে নিলে এখন পর্যন্ত ২২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এদিকে প্রায়ই সীমান্তের ওপার থেকে গোলা এসে পড়ছে বাংলাদেশ, এ ঘটনায় সোমবার দুইজন নিহত হয়েছেন।

এমন অবস্থার মধ্যেই মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কোনো প্রভাব এখনো পর্যন্ত কক্সবাজারের টেকনাফ বন্দরে পড়েনি। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নাফ নদী, টেকনাফ স্থলবন্দর এলাকায় সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে থাইল্যান্ডের রেনম পোর্টের সাথে পারস্পরিক সমঝোতা স্মারক চুক্তি হচ্ছে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। বলেন, এর ফলে দেশটি থেকে দ্রুত পণ্য আনা নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে বর্তমানে দুই বিলিয়ন ডলারের বাণিজ্য আছে জানিয়ে তিনি বলেন, এটা যেনো আরো বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

আরবি
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। 
কক্সবাজারে বসবাসরত ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর