আরও তিন সাবেক মন্ত্রী সংসদীয় কমিটির দায়িত্বে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সদ্য সাবেক অর্থমন্ত্রী কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামাল।

একাদশ জাতীয় সংসদে এ কমিটির সভাপতি ছিলেন বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে মঙ্গলবার সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (আবুল হাসান মাহমুদ আলী), সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (রংপুর-৪), সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (সুনামগঞ্জ-৩), সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন (সিলেট-১), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), আবুল কালাম আজাদ (জামালপুর-৫) ও জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫)।

মঙ্গলবার ১০টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে তিনটি কমিটির সভাপতি করা হয়েছে সাবেক তিন মন্ত্রীকে। গত মেয়াদে মন্ত্রিসভায় থাকলেও এবারের মন্ত্রিসভায় তারা বাদ পড়েছিলেন। এ নিয়ে মন্ত্রিসভা থেকে বাদ পড়া সাতজন সংসদীয় কমিটির সভাপতির পদ পেলেন। এখন পর্যন্ত ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ৩৮টি কমিটি গঠন করা হয়েছে।

দ্বাদশ সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এম এ মান্নান। আওয়ামী লীগের গত মেয়াদে তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এবার পরিকল্পনা মন্ত্রী করা হয়েছে আব্দুস সালামকে।   

গত মেয়াদে আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আ ফ ম রুহুল হক। গত সংসদে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী। গত সংসদেও তিনি এই কমিটির সভাপতি ছিলেন।

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রমেশ চন্দ্র সেন। গত সংসদেও তিনি এই কমিটির সভাপতি ছিলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রেজওয়ান আহাম্মেদ তৌফিক। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে তৌফিক প্রথমবারের মত কোনো সংসদীয় কমিটির সভাপতি হলেন। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন জাতীয় পার্টির রওশন আরা মান্নান।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জিয়াউর রহমান। তিনি প্রথমবারের মত কোনো সংসদীয় কমিটির সভাপতির পদ পেলেন। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন সংরক্ষিত নারী আসনের সদস্য ওয়াসিকা আয়শা খান।

নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মাহফুজুর রহমান। তিনি প্রথমবারের মত কোনো কমিটির সভাপতি হলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ইলিয়াস উদ্দিন মোল্লাহকে। তিনিও প্রথমবারের মত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন। এর আগে এই কমিটির সদস্য ছিলেন তিনি।

কেএসএইচ
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান ও সেসব প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর