সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকা সফরে মার্কিন প্রতিনিধিরা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৪ পিএম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতেই মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফর করছেন।

রোববার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেছেন প্রতিনিধিদলের প্রধান এইলিন লাউবেকার।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক ফেসবুক পোস্টে জানায়, যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন করে। আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছি যে, আমাদের দুই দেশ কীভাবে অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা, শরণার্থী, জলবায়ু, শ্রম এবং বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থে কাজ করতে পারে। বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।

এদিকে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নানা যুদ্ধ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নানা দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বঙ্গবন্ধুর খুনিকে ফেরানোর বিষয়টিও প্রাধান্য পেয়েছে।

দশ সদস্যের মার্কিন প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছে শনিবার। আর রোববার ছিলো  সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক।

প্রতিনিধিদলের নেতা এইলিন লাউবেকার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র ডিরেক্টর। তার সঙ্গে রয়েছেন- ইউএসএআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার ও স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে দলটি। এরপর সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে।

বৈঠকের বিষয়ে হাছান মাহমুদ বলেন, গাজায় ইসরাইলের হামলা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বিষয়ে আলাপ হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে তারা পাঁচ দফা সুপারিশ করেছে। বিষয়টি বাংলাদেশ খতিয়ে দেখছে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠির উত্তর দেয়া হয়েছে। ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের কাছে চিঠির একটি কপি হস্তান্তর করা হয়েছে। আর চিঠির মূল কপি বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান হোয়াইট হাউজে হস্তান্তর করবেন।

এর আগে সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা। 

আরবি
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর