সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান অব্যাহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৮ পিএম

লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নির্দেশনা পালন নিশ্চিত করতে বুধবারও সারাদেশে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক এবং হাসপাতালে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। 

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, বেসরকারি হাসপাতালগুলোকে নিয়মের মধ্যে আনতে ও ভুল চিকিৎসা বন্ধে এই অভিযান চলবে। বেসরকারি হাসপাতালকে নিয়মের মধ্যে আনতে যেকোনো কঠোর পদক্ষেপ নেয়ার কথাও বলেন মন্ত্রী।

এর আগে, অভিযানের প্রথম দিন, নানা অনিয়মের অভিযোগে রাজধানীর ছয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে দু'টি টিম রাজধানীর রামপুরা, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযান চালানোর পর এ সিদ্ধান্ত নেয় সরকারি এ সংস্থাটি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (বেসরকারি হাসপাতাল) ডা. মাঈনুল আহসান বলেন, এসব হাসপাতালে অনিয়ম পাওয়া গেছে।

এদিকে শেরে বাংলা নগর এলাকায়, সরকারি হাসপাতালের পাশে ব্যাঙের ছাতার মতো বেসরকারি হাসপাতাল থাকার বিষয়ে নীতিমালা তৈরির কথাও জানান এই কর্মকর্তা।

ঢাকায় দেড় মাসের ব্যবধানে খতনা করাতে গিয়ে একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে দুই শিশুর মৃত্যু এবং এনডোস্কপি করাতে গিয়ে প্রাপ্তবয়স্ক একজনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর মোট ১০টি নির্দেশনা ও শর্তের কথা জানায়। একইসঙ্গে এসব নির্দেশনা আবশ্যিকভাবে পালন করতে হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরবিএস
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে দেশের হাসপাতাল ও ক্লিনিকসমূহে চিকিৎসা সেবা নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটির সময়ে সরকারি ও...
সারাদেশে হামের রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় দেশের সব সরকারি হাসপাতালকে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে শয্যা সঙ্কটের অজুহাতে কোনো হাসপাতাল থেকে হাম বা হামের উপসর্গ থাকা...
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর