ডিসি সম্মেলনে গুরুত্ব পাবে ইশতেহার বাস্তবায়ন

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম

ভোটের আগে দেওয়া আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নই এবারের জেলা প্রশাসক বা ডিসি সম্মেলনে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

শনিবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। চারদিনের ডিসি সম্মেলন রোববার শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত।

মাহবুব হোসেন বলেন, এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসন কীভাবে কাজ করবে, তা নীতি নির্ধারকরা বলবেন। আর বাস্তবায়নে অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরবেন জেলা প্রশাসকেরা।

ডিসি সম্মেলন ৩৫৬টি ইস্যু নিয়ে আলোচনা হবে বললে জানান মাহবুব হোসেন। বলেন, এবার সবচেয়ে বেশি প্রস্তাব রয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের, ২২টি।

জেলা প্রশাসক সম্মেলন হবে ৩০ অধিবেশনে। এরমধ্যে কার্যাধিবেশন হবে ২৫টি। অংশ নেবে ৫৬ বিভাগ ও সংস্থা।

আর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিদেশে থাকায় এবার জেলা প্রশাসকদের সঙ্গে তার সাক্ষাৎ পর্ব থাকছে না।

এদিকে বেইলি রোডে আগুনের দগ্ধ হয়ে প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যুর পর আগুনের বিষয়ে জেলা প্রশাসকদের সম্মেলনে কোনো এজেন্ডা থাকছে কিনা- এই প্রশ্ন করা হয় মন্ত্রিপরিষদ সচিবকে।

জবাবে তিনি বলেন, আগুনের মতো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত যেকোনো বিষয় এজেন্ডাতে না থাকলেও সংশ্লিষ্টরা সে বিষয়ে নির্দেশনা দেবেন। 

আরবি
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
বৈশ্বিক জ্বালানি সঙ্কট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যয় সাশ্রয়ে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সকাল ৯টা...
দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট নেই এবং বর্তমানে এক মাসের ব্যবহারের সমপরিমাণ তেল মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। 
প্রশাসনিক কাজে গতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর বার্তা দিয়েছে সরকার। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর