এপ্রিল জুড়েই চলবে তাপপ্রবাহ, হতে পারে বৃষ্টিও 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:০৮ পিএম

সারাদেশে এপ্রিল মাস জুড়েই তাপপ্রবাহ চলবে এবং ঈদের সময় স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন শুক্রবার একাত্তরকে বলেন, বর্তমানের আবহাওয়া অবস্থা আরো এক সপ্তাহ বিরাজ করবে। পুরো এপ্রিল মাস জুড়েই সারাদেশে তাপপ্রবাহ থাকবে।

‘আগামী রোববার দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমবে না। আর ঈদের সময় তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি,’ যোগ করেন তিনি।

এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে জানিয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ভৌগোলিক অবস্থা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই আবহাওয়ার এই পরিবর্তন।

৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকবে।

তবে টাঙ্গাইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা এদিনও অব্যাহত থাকতে পারে।

আর এসব এলাকায় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমে জনজীবনে অস্বস্তিও অব্যাহত থাকবে।

প্রতীকী ইমেজ।

শনিবার সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। ওইদিন দেশের অন্যান্য জায়গায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বাড়তে পারে দিনে তাপমাত্রা।

আর রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। এতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে আসতে পারে।

রাজশাহীতে তাপপ্রবাহে জনজীবন অস্থির

রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ আরো কিছুদিন স্থায়ী হবে বলছে আবহাওয়া অফিস।

এদিকে দিনভর তীব্র গরমে নাকাল জনজীবন। সকাল থেকেই তাপ ছড়াতে শুরু করে সূর্য। বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে তাপ বাড়তেই থাকে।  

এমনিতেই রোজার মাস, এর ওপর আবার চৈত্র শেষ না হতেই প্রকৃতিতে তাপ প্রবাহ। সবমিলিয়ে নাভিশ্বাস জনজীবনে। আর এমন গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৯ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে। যা এই মৌসুমের সর্বোচ্চ।

গত বছর রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৭ই এপ্রিল, ৪২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। 

আরবি
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনভর রাজধানীতে এই বৃষ্টি চলতে পারে, তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের অন্তত পাঁচটি স্টেশনে বিভিন্ন নদ-নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর