শ্রম আদালতে মামলা নিষ্পত্তির হার গত বছরের চেয়ে বেড়েছে

আপডেট : ১৪ মে ২০২৪, ০৮:৫৩ পিএম

চলতি অর্থবছরে শ্রম আদালতে গত অর্থবছরের তুলনায় মামলা দায়ের ও নিষ্পত্তি দুটোই বেড়েছে। মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেড়েছে প্রায় দেড়গুণ।

মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

কমিটির আগের বৈঠকে শ্রম আদালতের মামলার কার্যক্রমের বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি শ্রম আপিল ট্র্যাইবুন্যাল ও ১৩টি শ্রম আদালতের মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরে আট হাজার ৫২টি মামলা দায়ের করা হয় এবং আট হাজার ৪৯৯টি মামলা নিষ্পত্তি করা হয়।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল পর্যন্ত আট হাজার ৮৫৪টি মামলা দায়ের ও ১১ হাজার ২৫৬টি নিষ্পত্তি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের ১০ মাসেই মামলা দায়ের ও নিষ্পত্তির সংখ্যা বেড়েছে।

চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত শ্রম আদালত ও আপিল ট্রাইব্যুনালে ২০ হাজার ৯৩৩টি মামলা অনিষ্পন্ন রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, আগের একটি আপিল ট্রাইব্যুন্যাল ও সাতটি শ্রম আদালতের সঙ্গে বর্তমান সরকার আরও ছয়টি শ্রম আদালত প্রতিষ্ঠা করেছে। মামলা জট কমানোর জন্য নতুন এই ছয়টি আদালতের অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে মন্ত্রণালয় জানায়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলে চলতি ২০২২-২৩ অর্থবছরে ৯৬ কোটি ১৫ লাখ ১৭ হাজার ২৭০ টাকা বরাদ্দ দেয়া হয়। এ থেকে আট হাজার ৪৮২ জন শ্রমিক ও শ্রমিকের পরিবারকে ৫২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। অফিস ব্যবস্থাপনা বাবদ খরচ হয়েছে এক কোটি ৮৫ লাখ ৫৯৪ টাকা। বিজিএমইএকে দেয়া হয়েছে পাঁচ কোটি টাকা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২০১২-১৩ অর্থবছর হতে এ পর্যন্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের ৩০ হাজার ২৮৫ জনকে ১৪১ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৩৫৫ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৈঠকে জানানো হয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত (এক মাসে) ৩৭ হাজার ৭৯২টি পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে গার্মেন্টস দুই হাজার ২৯৩টি, দোকান ১১ হাজার ২১০টি, প্রতিষ্ঠান ৮ হাজার ৯৪টি ও অন্যান্য কারখানা ১৬ হাজার ১৯৫টি।

কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য ও প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী, শাজাহান খান, মন্নুজান সুফিয়ান, ফাহমী গোলন্দাজ বাবেল, এস এম ব্রহানী সুলতান মামুদ ও মো. আব্দুল্লাহ অংশ নেন।

 

কেএসএইচ
মানব পাচার মামলায় ‘এক এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এই আদেশ দেন। এর আগে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহবায়ক করে নতুন কমিটি গঠন করেছে সরকার। মামলাসমূহ প্রত্যাহার কার্যক্রম গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় এ কমিটির সদস্য মোট ৬ জন।
দেশের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং রাজনৈতিক হয়রানি বন্ধে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একগুচ্ছ নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর