উপজেলা নির্বাচন নিয়ে যে শঙ্কা

আপডেট : ১৯ মে ২০২৪, ০১:৩৯ পিএম

বিরোধীদলগুলো নির্বাচনে না আসায় উপজেলা নির্বাচনকেও একদলীয় নির্বাচন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর নির্বাচনে ভোটার উপস্থিতি ধারাবাহিকভাবে কমে যাওয়া নির্বাচন ব্যবস্থার জন্য অশনি সংকেত বলেও মনে করছেন তারা। এ অবস্থা থেকে বের হবার পথ ক্ষমতাসীন দলকেই খুঁজে বের করতে হবে বলছেন তারা।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলার ভোটে যে বিষয়টি আলোচনায় ছিলো তা হলো অন্য নির্বাচনের চেয়ে কেন্দ্রে ভোটার উপস্থিতির স্বল্পতা। এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে খোদ সরকারি দলকেও।

দ্বাদশ সংসদ নির্বাচনের মতো একতরফা নির্বাচন হওয়ায় ভোটার উপস্থিতি কম বলা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলগুলোর কর্মকাণ্ডের ওপর সাধারণ মানুষের আস্থা এখন আর নেই।

মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, অবস্থা এমন যে, দল হয়ে গেছে প্রধান। আর জনগণ হয়ে গেছে শুধু তাদের সমর্থন দেয়া আর না দেয়ার বিষয়। কোনো দল যদি জনগণের কাছে না যায়, জনমুখী না হয় তাহলে রাজনৈতিক দল যেভাবে বিচ্ছিন্ন হয়েছে সেভাবেই থাকবে।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মনে করেন, দেশের রাজনীতি পরিবার কেন্দ্রিক হয়ে যাচ্ছে।

তিনি বলেন, সরকারি দলের মধ্যে বিভাজন দেখা যাচ্ছে। দলের পতাকা না হলেও কে কোন দলের, জনগণ জানে। মানুষের মধ্যে যেনো ভোটের বিষয়টি হারিয়ে যাচ্ছে, যে ভোট হলেই কী আর না হলেই কী।

বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল মেটানো না গেলে আগামীতে নির্বাচনী ব্যবস্থা ভেঙে যাবে। আর এ দায় ক্ষমতাসীন দলকেই নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, দলগুলোর দিকে তাকিয়ে না থেকে কমিশনকেই নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে হবে।

এবারের উপজেলা নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটের লড়াই শেষ হয়েছে।

দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায় ভোট হবে ২১ মে। আর তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় ভোট গ্রহণ হবে ৫ জুন।

 

একাত্তর/আরএ
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর