ছয় মাসের শিশুকে নিয়ে পিতৃত্বকালীন ছুটির দাবিতে রিট

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৮:০০ পিএম

ছয় মাসের শিশুকে নিয়ে পিতৃত্বকালীন ছুটির দাবিতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এই রিটে দেশের সব প্রতিষ্ঠানের চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার ছয় মাসের শিশু নুবাইদ বিন সাদীকে নিয়ে হাইকোর্টে রিটটি করেন তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। রিটে বিবাদী করা হয়েছে ১১ জনকে। এদের মধ্যে রয়েছেন- কেবিনেট সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব প্রমুখ।

রিটে বলা হয়েছে, নবজাতকের যত্নে কেবল মায়ের ভূমিকা মুখ্য, এই ধারনার পরিবর্তন হয়েছে। বাবার ভূমিকাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঢাকার মত ব্যস্ত শহরে পরিবারের অন্য সদস্যদের সাহায্য নেওয়ার সুযোগ সীমিত।

এ ছাড়া সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মের হার দেশে অনেক বেশি হওয়ায় সিজারের পর সুস্থ হতেও মায়ের সময় লাগে। এ সময়ে নবজাতক ও মায়ের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়।

ফলে পিতৃত্বকালীন ছুটির সুযোগ না থাকায় যারা নতুন বাবা হন, তাদের স্ত্রী ও নবজাতকের দেখাশোনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয় বলে রিটে উল্লেখ করা হয়।

আবেদনে আইনজীবী ইশরাত হাসান ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কাসহ ৭৮টির বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির উদাহরণ টেনেছেন। বলেছেন, পিতৃত্বকালীন ছুটির নীতিমালা না থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

বাংলাদেশের সরকারী কর্মজীবী নারীরা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পেলেও পিতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বিধান নেই। একেক প্রতিষ্ঠানে একেক রকম ছুটি দেয়া হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পিতৃত্বকালীন ছুটি এক সপ্তাহের বেশি পাওয়া যায় না।

২০১১ সালের ৯ জানুয়ারি থেকে বাংলাদেশের সরকারি কর্মজীবী নারীরা ছয় মাস করে মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন, যা আগে ছিল চার মাস। একজন নারী চাকরি জীবনে দুইবার মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন।

আরবি
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর