সচিব সভায় আলোচনা হলো যেসব বিষয়

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৯:০১ পিএম

সামরিক আমলের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা দ্রুত যুগোপযোগী করে নতুন বিধিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে সচিব সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ কথা বলেন।

একই সঙ্গে ২০১২ সালের শুদ্ধাচার কৌশল সংশোধন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে বৈঠকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আলোচনা হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী যখন প্রথম সচিব সভা করেন তখন আমাদের কাছে একটি নির্দেশনা এসেছিলো, আমরা যেন বছরে অন্তত দুটি সচিব সভা করি। সে হিসেবে আমরা হিসাব করেছিলাম যে জুলাই মাসে আমরা একটি সচিব সভা করবো। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, প্রথম সভার যে বাস্তবায়ন অগ্রগতি সেটি জানতে বিভিন্ন মন্ত্রণালয়ে জুন মাসের প্রথম সপ্তাহে চিঠি দিয়েছিলাম। সেটির পরিপ্রেক্ষিতে আমরা আজকের সভা করেছি।

সভায় গত সভার বাস্তবায়ন অগ্রগতি আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা শুদ্ধাচার বিষয়ে কিছু আলোচনা করেছি। বাজেট বাস্তবায়ন এবং নির্বাচনী ইশতেহার নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, এছাড়া, আমাদের কিছু দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সময়ে সময়ে যে নির্দেশনাগুলো দিয়েছিলেন সেগুলো যেন যত্ন সহকারে সিরিয়াসলি অনুসরণ করা হয় সে ব্যাপারে সভায় পরামর্শ দেওয়া হয়েছে।

সভায় বিশেষ কোনো নির্দেশনা বা শুদ্ধাচার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমরা আলোচনা করেছি, আমাদের যে শুদ্ধাচার কৌশলটি আছে সেটি প্রায় ১২ বছর হয়ে গেছে। এটি এখন আমরা আপডেট করার চিন্তা-ভাবনা করছি। সে প্রসঙ্গে আলোচনা হয়েছে।

১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা যুগোপযোগী করা নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, আমাদের একটি আচরণবিধি ছিলো ১৯৭৯ সালের, সেটিকে আপডেট করার কার্যক্রম চলছিলো। তার অগ্রগতি কী, সেটি আমরা জেনেছি। আশা করছি দ্রুত সেটি চূড়ান্ত হয়ে যাবে।

এর আগেও এ বিধিমালাটি যুগোপযোগী করার কথা বলা হয়েছিলো। করে নাগাদ এটি চূড়ান্ত হতে পারে-জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাকে জানানো হয়েছে এটি খুব দ্রুতই চূড়ান্ত করা হবে। আশা করছি খুব দ্রুতই হবে।

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সচিব সভায় তারা সুনির্দিষ্টবাবে এ বিসয়ে কোনো আলোচনা করেননি।

তিনি বলেন, এত সচিব নিয়েতো আমরা এ জাতীয় বিষয়ে আলোচনা করবো না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একজন-দুজনের অপকর্ম নিয়ে, কোনো একটি অভিযোগ নিয়ে তো এতো সচিব ডেকে এনে আলোচনা করবো না। এটি তো খুব স্বাভাবিক বিষয়।

তিনি আরও বলেন, সাধারণত আমরা যেটি করে থাকি, বাজেট বাস্তবায়নের স্বচ্ছতার কথা বলেছি। আমরা বলেছি, অধস্তন যে অফিসগুলো আছে, যেখান থেকে মানুষকে সেবা দেওয়া হয়, সেই সেবাটা যেন ঠিকমতো দেওয়া হয়। সেই কাজটা যেন জোরালোভাবে মনিটর করা হয়। মানুষের যদি কোনো অভিযোগ থাকে সেগুলো যেন খুব সিরিয়াসলি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়।

কেএসএইচ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী।
রাষ্ট্রপতি কার্যালয়ে জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
তিন মন্ত্রণালয় এবং দুইটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দিয়েছে সরকার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর