আবেদ আলী এলাকায় ধার্মিক ও কোটিপতি দানবীর

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:৪৪ এএম

বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী এখন দেশের অন্যতম আলোচিত চরিত্র। মাদারীপুরের নিজ গ্রামে তার পরিচিতি ধার্মিক ও কোটিপতি দানবীর হিসেবে। কোটি টাকা দামের গাড়িতে চড়েন তার সন্তানরা। ২০১৪ সালে বরখাস্ত হওয়া পর্যন্ত চাকরি জীবনে নানা দুর্নীতিতে জড়ান তিনি। 

সরকারি কর্মকমিশনের সাবেক গাড়ি চালক আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা। দরিদ্র পরিবারের সন্তান ঢাকায় আসেন নিজের ভাগ্য ফেরাতে।  

সরকারি কর্ম কমিশনে গাড়ি চালকের চাকরি পাবার পরই তার কপাল খুলে যায়। বিভিন্ন সময় সরকারি চাকরির অন্তত ৩০টি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন আবেদ আলী। যতো প্রশ্ন ফাস হয়েছে, ততো সম্পদশালী হয়েছে তিনি। অন্তত ছয় কোটি টাকা খরচ করে গ্রামে গড়েছেন বিলাসবহুল তিন তলা ডুপ্লেক্স বাড়ি। নিজ নামে রয়েছে ঈদগাহ, মসজিদ, গড়েছেন মাদরাসাও।   

২০১৪ সালে প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণ হবার পর পিএসসির চাকরি হারান তিনি। শাস্তি বলতে সেটুকুই। তখন থেকেই এলাকায় নিয়মিত হন। নিজেকে প্রচার করেন শিল্পপতি হিসেবে। স্বপ্ন দেখেন উপজেলার চেয়ারম্যান হবার। 

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে ব্যাপক দান-খয়রাত করেছেন আবিদ আলী। বিত্ত বৈভব হবার পর নামের আগে জুড়ে দেন সৈয়দ পদবি। তিনি ও তার সন্তানরা কোটি টাকার দামি গাড়িতে চড়ে গ্রামে যেতেন। 

ঢাকার শেওড়াপাড়ার ওয়াসা গলিতে আছে তার তিনটি ফ্লাট। গেলো ১৮ মে ফেসবুকে পোস্ট দিয়ে কুয়াকাটার হোটেল সান মেরিনার মালিকানাও দাবি করেন তিনি। যদিও হোটেল কর্তৃপক্ষ বলছে তার এই দাবি সত্যি নয়। 

২০১৪ সালে প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির তদন্ত প্রতিবেদনে তাকে স্বভাবগত অপকর্মকারী হিসেবে উল্লেখ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, তখনই এই অপকর্মকারিদের শাস্তি হলে হয়তো পরবর্তী পরীক্ষার প্রশ্ন আর ফাঁস হতো না। 

 

একাত্তর/এসি
নিয়াগ সংক্রান্ত ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 
আওয়ামী লীগের সময় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর