নরসিংদীতে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শনে বিভাগীয় কমিশনার

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৪:০৪ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নরসিংদীতে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

শনিবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত কারাগারটি যান বিভাগীয় কমিশনার। এসময় তিনি কারাগারটির বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের হামলায় কারাগারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্টরা কারাগারটি পরিদর্শন করেছেন। আমি ক্ষতির পরিমাণ দেখতে কারাগারটি পরিদর্শন করলাম। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। ইতোমধ্যে প্রকৌশলী ও ঠিকাদাররা কাজ করছে। শিগগিরই কারাগারটি ব্যবহারযোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন- কারাগার অধিদপ্তরের অতিরিক্ত কারা মহা-পরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর বাশার, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে চলমান সহিংসতার মধ্যে দুর্বৃত্তরা ১৯ জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ করে অস্ত্র ও গুলি লুট করে। পাশাপাশি ৯ জঙ্গিসহ ৮২৬ জন কারাবন্দিকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। 

গেলো সোমবার জেলা প্রশাসন কারাগার থেকে পলায়নকারী সব কারাবন্দিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। এরই পরিপ্রেক্ষিতে কয়েকশ কয়েদি আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করেন। এরইমধ্যে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪৮১ জন কয়েদি আত্মসমর্পণ করেছেন। এছাড়াও দুই নারীসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। 

জেলা কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ জুলাইয়ের ঘটনায় কারাগার থেকে ৮৫টি আগ্নেয়াস্ত্র ও আনুমানিক সাত হাজার গুলি লুট হয়। এর মধ্যে ছিলো ২০টি চায়না রাইফেল, ১৫টি রাইফেল এবং ১০টি শর্টগান। এ পর্যন্ত ৪৫টি অস্ত্র, এক হাজার ৯১টি গুলি, ২২৭টি গুলির খোসা, ২০টি ম্যাগাজিন ও ১০টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কারাগারে হামলার ঘটনায় দুই মামলাসহ পৃথক ১১টি মামলায় ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরবিএস
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
গত ২১ নভেম্বর ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার পর দুই সপ্তাহে অন্তত পাঁচটি আফটার শক অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালেও দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিলো...
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
ইসরাইলি বাহিনীর হাতে আটক ও দেশটির কারাগারে বন্দি থাকার ভয়াল অভিজ্ঞতা জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর