মেয়াদের বিষয়ে এখনই সিদ্ধান্ত সম্ভব না: রিজওয়ানা

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৭:১২ পিএম

নতুন অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে এখনই আলোচনা করা বা সিদ্ধান্ত নেয়া সম্ভব না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ এ কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে-এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, মেয়াদের বিষয়ে এখনই আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না। কারণ, আপনারা কী রিফর্ম চান, এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না।

'আর রিফর্ম যদি না চান, তাহলে আরেক কথা। কাজেই এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই,' যোগ করেন তিনি।  

নতুন সরকারের এই আরও বলেন, আমরা সকলেই যাতে একটা গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তী সরকার। 

'সেই প্রস্তুতিটা নেয়ার জন্য যেটুকু সময় দরকার, শুধু সেটুকু সময়ই আমরা নেবো। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা হবে,' বলেন তিনি। 

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ নানা বিষয়ে এদিন আলোচনা হয়ে বলে জানান রিজওয়ানা হাসান। বলেন, যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। এখনো রাস্তায় ট্র্যাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি না যে কালই (শিক্ষাপ্রতিষ্ঠান) খুলে দেবো।

'শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করা হবে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে।’

তিনি বলেন, সব সেক্টরের রিফর্ম নিয়ে আমরা কথা বলেছি। এভাবে চলে না, চলতে পারে না, সিস্টেমটা আমাদের বদলাতে হবে। সেই রিফর্মগুলো একা তো আর করা যাবে না। সমাজের সবার সঙ্গে কথা বলা হবে রিফর্ম অ্যাজেন্ডা ঠিক করে আমরা আলাপ-আলোচনায় যাবো।

বৈঠকে দেশের আর্থিক খাতের বিষয়ে কথা হয়েছে বলে জানান রিজওয়ানা। বলেন, আর্থিক খাতগুলো শুধু চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে। যেখানে নেতৃত্বের স্থানে পরিবর্তন আনার প্রয়োজন যেগুলোতে, অনতিবিলম্বে সেসব পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।

আরবি
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর