তেল শোধনাগার প্রকল্প থেকে বাদ গেল এস আলম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯:৪৩ এএম

রাষ্ট্রীয় মালিকানাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের নতুন তেল শোধনাগার নির্মাণে এস আলম গ্রুপের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিপিসির আওতাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ও এস আলম গ্রুপের মধ্যে প্রস্তাবিত 'ইনস্টলেশন অব ইআরএল ইউনিট-২' প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে প্রকল্পটির ডিপিপি বৈদেশিক মুদ্রার হালনাগাদ রেট অনুযায়ী প্রাক্কলন এবং সব ক্রয় পরিকল্পনা পিপিআর-২০০৮ অনুযায়ী প্রণয়নের পর পরিকল্পনা কমিশনে পুনর্গঠিত ডিপিপি পাঠানোর জন্য বিপিসিতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবরে এস আলম গ্রুপ চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির মালিকানাধীন জমিতে ৮০:২০ ইক্যুইটির ভিত্তিতে দ্বিতীয় তেল শোধনাগার নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তাব পাঠায়।

পরে চলতি বছরের ২৯ জানুয়ারি এস আলম গ্রুপ জ্বালানি মন্ত্রণালয়ে একটি খসড়া সমঝোতা স্মারক (এমওইউ) পাঠানোর পর মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) বিষয়টি বিবেচনা করতে বলা হয়।

দেশের একমাত্র জ্বালানি পরিশোধনাগারটি চট্টগ্রামে তৈরি হয় ১৯৬৮ সালে। এর সক্ষমতা বছরে ১৫ লাখ টন। এটি পরিচালনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।

নতুন প্রকল্পে ৩০ লাখ টন সক্ষমতার আরেকটি ইউনিট করার কথা। ‘ইনস্টলেশন অব ইআরএল-২’ নামের প্রকল্পটি নেওয়া হয় ২০১২ সালে। এটি করা গেলে বছরে প্রায় ২৪ কোটি ডলার সাশ্রয় হওয়ার কথা। অর্থায়ন জটিলতায় ১২ বছর ধরে ঝুলে আছে প্রকল্পটি। হঠাৎ করে গত ফেব্রুয়ারিতে এ প্রকল্পে যুক্ত হয় এস আলম।

কেএসএইচ
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের মজুদ শেষ হওয়ায় ২৬দিন বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার কেন্দ্র ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মূল প্ল্যান্ট আবার চালু হয়েছে।
এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত, ব্যাংক একাউন্টসহ সমস্ত সম্পত্তি জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
দেশজুড়ে ব্যাপক সমালোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর