এস আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পত্তি জব্দ চেয়ে আইনি নোটিশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম

এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত, ব্যাংক একাউন্টসহ সমস্ত সম্পত্তি জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

জনস্বার্থে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. রুকুনুজ্জামান সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)কমিশনার, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ),পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা, (এসবি) পুলিশ সুপার ইমিগ্রেশন বিভাগ, এস আলম গ্রুপ ও এর মালিক সাইফুল আলমকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. রুকুনুজ্জামান জানান, শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা কত টাকার ঋণ জালিয়াতি করেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিকট তার সঠিক তথ্য চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে সাইফুল আলম, তার স্ত্রী ও সন্তানদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করার দাবিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে তারা যেন দেশ ত্যাগ করে বিদেশে যেতে না পারেন সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে নোটিশে। পাশাপাশি এস আলমের পরিবার ও তার অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশের পাচার করা টাকা ফেরত আনতে হবে এবং ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্যদের বিষয়ে অনুসন্ধান চালাতে হবে বলেও দাবি জানানো হয়েছে।

আরবিএস
বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এক প্রামাণ্যচিত্রে দাবি...
বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
অর্থ পাচারের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর