রাষ্ট্র পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্র আন্দোলনে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ৫ আগস্ট নতুনভাবে দেশ স্বাধীনতা লাভ করেছে। হাসিনা সরকারের পতনে একসঙ্গে ছিলাম, রাষ্ট্র পুনর্গঠনের কাজেও সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসিনা সরকার রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। তাই রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে পুনর্গঠন করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে চাই।

তিনি বলেন, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আর বেনজির ও হারুন মার্কা পুলিশ দেখতে চাই না। ছাত্রসমাজ চায় দেশপ্রেমিক ও সৎ পুলিশ। তাই পুলিশ প্রশাসনকে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, পাহাড়ে বর্গা শিক্ষক দেওয়া আর চলবে না। পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে হবে। পাহাড়ের মানুষ যেন সমতলের মতো সকল প্রকার সুযোগ-সুবিধা পায় সেজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

এআর
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর