বিদেশে কর্মী যেতে লাগবে না মন্ত্রণালয়ের অনুমোদন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

প্রবাসগামী কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না বলে জানিয়েছেন  প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এখন থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অনুমোদন হলেই হবে।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল জানান, প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর সময় অনেক ভোগান্তি হয়, অনেক সময় লাগে। আমরা তদন্ত করে দেখেছি, প্রবাসীরা বিদেশ যেতে চাইলে তিন স্তরে অনুমোদন লাগে। একটা কনসার্ন দূতাবাসের, তারপর মন্ত্রণালয়ের এবং শেষে বিএমইটির। এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকা পালন করবে না। দুই জায়গায় অনুমোদন নিলেই হবে।

প্রবাসী উপদেষ্টা বলেন, তিন জায়গার পরিবর্তে যদি দুই জায়গার অনুমোদন লাগে, তাহলে প্রবাসীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভোগান্তি অনেক কমবে। বিদেশযাত্রার প্রক্রিয়ায় ১৫ থেকে ৩০ দিন সময় কমে যাবে। যাওয়ার প্রস্তুতির সময় যদি আগে তিন মাস লাগত এখন আমরা আশা করি, দুই থেকে আড়াই মাস লাগবে। আমরা চেষ্টা করবো এক মাস কমানোর জন্য। আপনাদের নিশ্চিত করছি, মন্ত্রণালয়ের অনুমোদনের আর দরকার পড়বে না।

এআর
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রথম এক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে অভিহিত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর