অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানালেন জাতিসংঘ মহাসচিব

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ এএম

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি একথা জানান। 

স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান। 

আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টিও উঠে আসে। 

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য দেখা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রমবিষয়ক সংকটসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘ সদর দপ্তরের নির্ধারিত সভাস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে স্থানীয় সময় বুধবার বিশ্বের শীর্ষ মানবাধিকার সংগঠনগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, দেশে মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দেশে কারও কণ্ঠরোধ করবে না বলেও তিনি উল্লেখ করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে শুক্রবার বক্তৃতা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  বাংলাদেশ সময় রাত আটায় জাতিসংঘ সদর দপ্তরে এই ভাষণে তিনি।

এতে তিনি দেশে জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন। একই সঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্য ড. ইউনূস গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অন্তর্বর্তী সরকারের রূপকল্প উপস্থাপন করবেন, যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে।

পাশাপাশি রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম সম্পর্কেও ধারণা দেবেন তিনি।
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। 

প্রধান উপদেষ্টা হিসেবে এটিই ড. ইউনূসের প্রথম বিদেশ সফর। এবারের সফরে বাইডেনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন তিনি।

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর