সংস্কারের ১৮ মাস পর জাতীয় নির্বাচন: প্রেস সচিব

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ এএম

দেশ সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা হালনাগাদ করার ১৮ মাস পরে দেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বৃহস্পতিবার নিউইয়র্কে স্থানীয় সময় বিকেলে সংবাদ ও গণমাধ্যমকর্মীদের তিনি একথা জানান। 

শফিকুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনী ব্লিনকেন এমন আশ্বাসের কথা জানিয়েছে। 

এছাড়া ইউনুস-ব্লিংকেন বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রমবিষয়ক সংকটসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি বলেন, ব্লিনকেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি জানান, বাংলাদেশে দুর্নীতি দমনে ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা করবে। 

শফিকুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা ও রোহিঙ্গা ইস্যুতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ছাড়া বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পরিপূর্ণ সমর্থন থাকবে বলে জানান।

তিনি বলেন, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা, বন্যা মোকাবেলা এবং কৃষি সহায়তার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

প্রেস সচিব আরও জানিয়েছেন,  আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট বিচারক নাওয়াফ সালামের সঙ্গে বৈঠকে জুলাই-আগস্টে গণহত্যা তদন্তে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। 

আরবিএস
নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের তরফ থেকে...
২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ আগামী ছয় জুনের মধ্যে ইউনিয়ন পরিষদসহ (ইউপি) সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন...
ইউনিয়ন পরিষদসহ (ইউপি) স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনের প্রাথমিক সময়সূচি প্রকাশ করা হলেও তা এখনো চূড়ান্ত নয় বলে আবারও জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে...
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বাস্তবায়নে প্রাক্-প্রস্তুতিমূলক সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাতটি ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান...
আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর