ট্রাফিকে নিয়োগ পাচ্ছে শিক্ষার্থীরা, কাজ চার ঘণ্টা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০২:৪২ পিএম

শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সঙ্গে তিনি বলেন, সরকারিভাবে আগামী দুই বছরের মধ্যে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা জানান।

এসময় আসিফ বলেন, ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দৈনিক চার ঘণ্টার জন্য শিক্ষার্থীদের সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে।

ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ ছাত্রকে নেওয়ার লক্ষ্য রয়েছে জানিয়ে আসিফ বলেন, প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেওয়া হবে। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করবে। সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে, তাই চার ঘণ্টা করে তারা এই কাজ করবেন।

ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া, যোগ করেন যুব উপদেষ্টা।

এই শিক্ষার্থীদের পরে মূল বাহিনীতে তাদের যুক্ত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ থাকলে পরে এটি ভাবা হবে।

সরকার বেকরাত্ব দূর করতে কাজ করেছে জানিয়ে তিনি বলেন, সরকারিভাবে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবো। বিভিন্ন দপ্তরে পোস্ট খালি আছে, তা পূরণে চেষ্টা করবো।

যুব দিবসের ব্যাপারে তিনি বলেন, এ উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৬৪টি খাল পরিষ্কার করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগামী প্রজন্মকে সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেয়াসহ সর্বস্তরের জনতার মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষে এবার জাতীয় যুব দিবস উদযাপন করা হবে।

একাত্তর/এসি
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভর হতে হবে উল্লেখ করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বিশ্বব্যাপী অভিজ্ঞতা বলে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া...
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর