নারী ফুটবলারদের সব সমস্যা সমাধানের আশ্বাস প্রধান উপদেষ্টার

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০১:২৫ পিএম

ফুটবলে যত সাফল্য তার প্রায় সবটাই মেয়েদের হাত ধরে। এই নিয়ে পরপর দুবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। কিন্তু সেই মেয়েরাই নানাভাবে অবহেলিত। আবাসন সমস্যা থেকে বেতন বকেয়া—এমন নানা সমস্যা জর্জরিত চ্যাম্পিয়ন মেয়েরা। এবার নারী ফুটবলারদের সব সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মেয়েদের সমস্যা সমাধান আশ্বাস দিয়ে লিখিত আকারে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন।

মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার দিনই তাদের অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফিরলে মেয়েদের সঙ্গে দেখা করার বার্তাও দিয়েছেন সেদিন। অবশেষে শনিবার সকালে সাফে বাংলাদেশ দলে থাকা ২৩ জন ফুটবলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা গিয়েছেন প্রধান উপদেষ্টার বাস ভবনে। সেখানেই তাদের সঙ্গে যোগ দিয়েছেন কোচ পিটার বাটলার।

সাফে চ্যাম্পিয়ন হওয়া পুরো দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ২৫ সদস্যের টিমের সঙ্গে নাস্তাও করেন উপদেষ্টা। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, মেয়েদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা নিয়ে।

আসিফ মাহমুদ বলেছেন, ‘আপনারা জানেন, প্রধান উপদেষ্টা সাফজয়ী নারীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি সব নারী ফুটবলারদের কথা শুনেছেন। সবার কথা লিখিত আকারে চেয়েছেন। খেলোয়াড়রা লিখিত আকারে জমা দিবেন। তিনি আরও উৎসাহ দিয়েছেন মেয়েদের। যাতে মেয়েদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকে।

নারী ফুটবলারা তাদের সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন। তিনিসহ আমরা সবাই নারী ফুটবল টিমের সঙ্গে নাস্তা করেছেন। তাদের সব সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেগুলো সমাধানের জন্য স্যার ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।’

এরপর ক্রীড় উপদেষ্টা বলেন, মেয়েরা আবাসন সমস্যা, ক্যাম্পের সমস্যা, বেতন, অনুশীলন—এ সকল বিষয় নিয়ে স্যারের (প্রধান উপদেষ্টা) সঙ্গে খোলামেলা কথা বলেছেন। সবকিছুই লিখিতভাবে তারা জমা দিবেন তারা। আমি সেটা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবো। আমি জানি যে, তাদের দুই মাসের বেতন বাকি আছে। এতদিন বাফুফে সভাপতি সালাউদ্দিন ছিল। এখন নতুন কমিটি এসেছে। দ্রুত সমাধান হবে বিষয়টি।

এআর
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর