গোপন বৈঠক থেকে ১৯ ইউপি সদস্য আটক

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১০:১৭ এএম

নিজেদের অফিসে বৈঠক না করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা গোপনে বৈঠক করছিলেন রিসোর্টে। এ অবস্থায় হাতেনাতে ১৯ ইউপি সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা কক্সবাজার জেলার ৯টি উপজেলার ইউপি সদস্য।

শুক্রবার গভীর রাতে কক্সবাজার শহরের কলাতলী ইউনি রিসোর্টের ৫ম তলার হলরুমে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীপন্থী ইউপি সদস্যরা গোপনে রিসোর্টে বৈঠক করছিলেন। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। ওই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিলেন। অভিযান টের পেয়ে বাকিরা পলিয়ে গেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যদের ইউনি রিসোর্টে গোপনে বৈঠক করার অভিযোগ পেয়েছি। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হয়েছে। এ ছাড়া যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিমের দাবি, ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল।

এআর
ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল সংসদে পাস হয়েছে।
সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান করা হচ্ছে।
সারা দেশে সব ইউনিয়র পরিষদ ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল স্থানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সংবলিত বিলবোর্ড...
অষ্টম ধাপে শুরু হয়েছে দেশের সাতটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইসি জানিয়েছে, অষ্টম ধাপে আটটি ইউপির ভোটগ্রহণ হওয়ার কথা থাকলে ভোলার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর