অষ্টম ধাপের ইউপি ভোটগ্রহণ শুরু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২ পিএম

অষ্টম ধাপে শুরু হয়েছে দেশের সাতটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। 

ইসি জানিয়েছে, অষ্টম ধাপে আটটি ইউপির ভোটগ্রহণ হওয়ার কথা থাকলে ভোলার লালমোহনের বদরপুর ইউপি নির্বাচন স্থগিত রয়েছে। 

যেসব ইউপিতে ভোট হচ্ছে সেগুলো হলো, ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতরী, নোয়াখালী জেলার হাতিয়ার সুখচর ও নলচিরা, সুবর্ণচরের চর জব্বর ও চর জুবলি ও ঝিনাইদহের শৈলকূপার নিত্যানন্দপুর। 

এসব ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০০ জনের মতো প্রার্থী রয়েছেন।

ইসি সূত্র জানায়, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য নির্বাচনী এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আট ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত।

অন্য যন্ত্রচালিত যানবাহনও ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এ ক্ষেত্রে নির্দেশনাটি ৯ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত চালু থাকবে। তবে গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি সেবা, জরুরি পণ্য পরিবহন, নির্বাচনী কর্মকর্তা ও প্রার্থীদের গাড়ির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষেও কিছু যান চলাচল করতে পারবে।

image


নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ থেকে জানান, বৃহস্পতিবার অষ্টম ধাপে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নে নির্বাচন শুরু হয়েছে।  সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সকালে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।

এ নির্বাচনে তিনজন চেয়ারম্যান পদে এবং সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে অংশ নিয়েছেন ৪৩ জন। 

জেলা প্রশাসক মনিরা বেগম ও জেলা নির্বাচন অফিসার আব্দুস সালেক জানান, এ সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে উপহার দিতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। নিত্যানন্দপুর  ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট উৎসবের জন্য ১০টি ভোট কেন্দ্রে এক হাজার পুলিশ ও আনসার সদস্য, এক প্লাটুন বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও র‌্যাবের সদস্য টহল দেবে। 

১০টি ভোট কেন্দ্রে ১৮ হাজার ৪৪২ নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী থেকে জানান, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিযন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটা থেকে ব্যালটে চলছে ভোটগ্রহণ। দুর্গম এ দুটি চরাঞ্চলে নির্বাচন নিয়ে নানা শঙ্কাও রয়েছে।

এদিকে এ দুটি নির্বাচন অবাধ সুস্ঠ নিরপেক্ষ করতে প্রশাসন ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে। প্রায় এক হাজার ১০০ পুলিশ, র‌্যাব বিজিবি ও আনসার সদস্য মিঠে রয়েছন। এছাড়া আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন জন জুডিশিয়াল ম্যাজিস্টেট আছেন।

দুটি ইউনিয়নে ১৫ জন চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ২৫ জন এবং ৯১ জন সাধারণ ওয়ার্ডের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৭১ হাজার ৬১৯ জন।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু খানিকটা কমলেও বাড়ন্ত সংক্রমণ

এবার ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয় গত বছরের ২১ জুন। প্রথম ধাপে দুই দফায় ৩৬৯ ইউপিতে এবং দ্বিতীয় ধাপে ৮৩৩ ইউপিতে ভোট হয়। তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে, চতুর্থ ধাপে ৮৩৬, পঞ্চম ধাপে ৭০৭, ষষ্ঠ ধাপে ২৯১ এবং সপ্তম ধাপে ১৩৮ ইউনিয়নে নির্বাচন হয়েছে।


একাত্তর/এসি

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও নজিরবিহীন দিন হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। এদিন প্রথমবারের মতো দেশের নাগরিকরা একই সঙ্গে দুই ধরনের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন- একটি ত্রয়োদশ জাতীয়...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাগ এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নুরুল ইসলামকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‌‘আমরা এরকম সরকার চাই না, যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না।’
আজ থেকে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু হলো। রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর