গণঅভ্যুত্থান ও একটি রিকশার গল্প

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১১:২৮ পিএম

রিকশার পাদানিতে ঝুলছিলো কপালে পতাকা বাঁধা নাফিজের নিথর দেহ। ঢাকা নগরীর রাজপথে অসহায় রিকশাচালক মোহাম্মদ নুরু নাফিজের সেই নিথর দেহ টেনে বেড়াচ্ছিলেন তার প্রাণ বাঁচানোর আশায়। 

আন্দোলনে উত্তাল ঢাকার রাজপথে জীবন সাহার তোলা এই ছবি কাঁদিয়েছে পুরো দেশ। নাফিজকে বহন করা সেই রিকশাটি আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ঠাঁই পেয়েছে। কিন্তু রিকশাচালক নুরু ভোলেননি রক্তে ভিজে যাওয়া সেই নাফিজের স্মৃতি। চার আগস্ট বিকেলে গুলিবিদ্ধ নাফিজকে নিয়ে হাসপাতালে ছুঁটে গিয়েছিরেন নুরু। 

আর সেই ছবিটি তুলেছিলেন এক সাংবাদিক। পাঁচ আগস্ট সেই ছবি কাঁদায় দেশবাসীকে। সেই ছবিই মা-বাবার কাছে তুলে ধরে তাদের সন্তানের পরিচয়। হাসপাতালের মর্গে নাফিজের নিথর দেহ খুঁজে পান তার মা-বাবা।  

কিন্তু কেমন করে সেই অসহায় মুহূর্তটির মুখোমুখি হলেন নুরু? জানান, গুলি চলছিল বৃষ্টির মতো। পুলিশের আদেশে রক্তে ভেজা নাফিজকে পা দানিতে তুলে হাসপাতালে ছোটেন নুরু। 

আজও তার আক্ষেপ, একটা মানুষ যদি ছেলেটাকে একটু ধরে রাখতো, তাহলে হয়তো রিকশাটা আরও জোরে টানা যেতো। দেশ কাঁপানো সেই ছবি কে কখন কীভাবে তুললো, সেটি নুরুর জানা ছিলো না। 

কিন্তু এমন মুহূর্ত জানা থাকতে হয় ফটো সাংবাদিকদের। ঘটনা-দুর্ঘটনায় সবাই যখন দৌড়ে পালায়, তখন সাংবাদিককে সেখানেই ঝাঁপ দিতে হয়। সেই কথাই মনে করিয়ে দিলেন ফটোসাংবাদিক জীবন সাহা।

নুরুর সেই রিকশাই আজ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মারক। আজ থেকে বহু বছর পরও এই রিকশা একটি গণঅভ্যুত্থানের গল্প বলে যাবে। কিন্তু নতুন রিকশায় কি ঢাকা পড়বে নুরুর স্মৃতি? 

নতুন রিকশার প্যাডেল চেপে আজও রাজপথে ঘুরে বেড়ান নুরু। আর, ভাবেন; কোনো রিকশা যেন আর কোনো দিনও অন্য কোনো নাফিজের শোকের গল্প না বলে। 

একাত্তর/এসি
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর