ব্রিটিশ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিশেষ দূত সিদ্দিকীর

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বাংলাদেশি বংশোদ্ভূতসহ ব্রিটিশ ব্যবসায়ী ও নারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যাপক সংস্কার করছে।

শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিটিশ ব্যবসায়ীদের সংগঠন ইউকেবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকের আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

বাংলাদেশে তিনদিনের সফরে থাকা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এবং ইউকেবিসিসিআই সভাপতি এম জি মওলা মিয়া।

বিশেষ দূত বিনিময় হার, রিজার্ভ, রফতানি, বন্দর হ্যান্ডলিং রেট ইত্যাদি সামষ্টিক অর্থনৈতিক ফ্রন্টের ইতিবাচক অগ্রগতি এবং বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল অভিজ্ঞতা তৈরির জন্য পুরো প্রশাসনজুড়ে ইতিমধ্যে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন।

তিনি শ্রম সংস্কার, তৈরি পোশাক খাত, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক সংস্কার যাত্রা নিয়ে ব্যবসায়ীদের নানা প্রশ্নের জবাব দেন।

এসময় বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

লুৎফে সিদ্দিকী বলেন, আমরা ব্যবসার জন্য উন্মুক্ত। আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে আগ্রহী। দয়া করে সেগুলো জিজ্ঞাসা করতে থাকুন। দয়া করে নিজেরাই একবার দেখে নিতে ভিজিট করতে থাকুন। আপনি যা দেখেন এবং শোনেন তা যদি আপনার পছন্দ হয় তবে দয়া করে কথাটি ছড়িয়ে দিতে সহায়তা করুন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, যুক্তরাজ্যের সংসদ সদস্য রূপা হকসহ অনেকে। 

আরবিএস
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর