পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া কোটি কোটি ডলার উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সাথে সাক্ষাতের সময় বাংলাদেশ থেকে উত্তর আমেরিকার দেশটিতে পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রধান উপদেষ্টা কানাডার সহায়তা চেয়েছেন।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তি, রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি বিভিন্ন দেশে পাচার করেছে। এ টাকার একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে। এ টাকা দিয়ে টরন্টোর কুখ্যাত ‘বেগম পাড়া’তেও সম্পদ কেনাও হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশের জনগণের কাছ থেকে যে অর্থ চুরি করে বেগমপাড়ায় সম্পদ গড়েছে সে অর্থ উদ্ধারে আপনাদের (কানাডার) সাহায্য প্রয়োজন। এগুলো আমাদের জনগণের টাকা, যোগ করেন ড. ইউনূস।

চুরি ও পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন কানাডিয়ান হাইকমিশনার। প্রধান উপদেষ্টার সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার প্রতি তিনি কানাডার সমর্থনের আশ্বাস দেন।

হাইকমিশনার অজিত সিং বলেন, অন্তর্বর্তী সরকার কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে কানাডায় পাচার করা অর্থ জব্দ করার জন্য একটি প্রক্রিয়া চলমান রয়েছে।

কানাডিয়ান হাইকমিশনার গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোকে সমর্থন করে বলেন, আপনি যে দুর্দান্ত কাজ করছেন তার প্রতি আমাদের সমর্থন রয়েছে। আপনার এ কাজের যে অগ্রগতি হয়েছে তার জন্য আমরা প্রশংসা করছি। এ ব্যাপারে আমরা আপনাকে সাহায্য করতে আগ্রহী।

কানাডিয়ান হাইকমিশনার আরও বলেন, কানাডা বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণ এবং দেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী। পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য শিগগিরই একজন কানাডিয়ান মন্ত্রী বাংলাদেশে আসবেন।

অধ্যাপক ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে তার সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন, ঢাকায় আরও কানাডিয়ান বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত আছে। আমরা আপনার দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণ করতে চাই। আমরা চাই কানাডিয়ান কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশেও স্থাপন করুক।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অনেক বাংলাদেশি এখন কানাডায় বসবাস করেন। কেউ কেউ পড়াশোনা করছেন, অনেকে পড়াশোনার জন্য যাচ্ছেন। অটোয়ার উচিত ঢাকায় তাদের ভিসা অফিস স্থাপনের ব্যাপারে পদক্ষেপ নেওয়া।

এসময় সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদও সভায় উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রায় ৯ বছর পার হতে চললেও রোহিঙ্গা সংকটের কোনো স্থায়ী সমাধান তো মেলেইনি, উল্টো দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলে একাধিক নতুন...
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন...
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোমাসি ফোরামের ফাঁকে গত শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের মধ্যে একটি...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর