গণমাধ্যম কর্মীদের জন্য ন্যূনতম বেতন কাঠামোর সুপারিশ করবে কমিশন

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৮:১৬ পিএম

সাহসী ও স্বাধীন সাংবাদিকতার প্রথম শর্তই হলো গণমাধ্যমকর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। তাই সবার জন্য একটি ন্যূনতম বেতন কাঠামো তৈরির সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন। কর্মী ও প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য গনমাধ্যম সুরক্ষা আইনের কথাও ভাবছে এই সংক্রান্ত কমিশন। 

বিগত বছরগুলোতে সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ হয়রানি ও নির্যাতন প্রতিরোধে একটি স্বাধীন কমিশনের সুপারিশও করা হবে। 

বস্তুনিষ্ঠ,শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কারের লক্ষে গনমাধ্যম সংস্কার কমিশন গঠন হয় গেলো ১৮ নভেম্বর। প্রতিবেদনের দেয়ার জন্য কমিশনকে ৩১ মার্চ পর্যন্ত সময় দিয়েছে সরকার। তাই মার্চের শেষ সপ্তাহেই প্রতিবেদন জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। 

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা না থাকলে দুর্নীতিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা এবং বস্তুনিষ্ঠ সংবাদে আপোসের শঙ্কা তৈরি হয়। সেই সাথে অর্থনৈতিকভাবে বিপন্ন প্রতিষ্ঠানগুলোকে টেকসই করেত ভালো বিজনেস মডেল তৈরি ও এ সংক্রান্ত সুপারিশ মালার কথা ভাবছেন কমিশন প্রধান কামাল আহমেদ। 

কমিশন প্রধান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান আরও জানান, গণমাধ্যম কর্মীদের ন্যূনতম মর্যাদাপূর্ন বেতন কাঠামো তৈরির আলোচনাও থাকবে প্রতিবেদনে। 

কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়েও ভাবছে কমিশন। সেইসাথে সাংবাদিক মারলে বিচার হয় না; দায়হীনতার এমন সংস্কুতি থেকে বের হতে গনমাধ্যম সুরক্ষা আইনের প্রস্তাব থাকবে প্রতিবেদনে। সেইসাথে রাষ্ট্র যাতে গণমাধ্যম প্রতিষ্ঠানের সুরক্ষার দায়িত্ব নেয়; সেটিও নিশ্চিত করতে চায় কমিশন।

প্রেস কাউন্সিলকে শধু সংবাদপত্রের জন্য সীমিত না রেখে সম্প্রচার কমিশনসহ একটি নতুন কাঠামোর সুপারিশ করা হবে। যেখানে  টেলিভিশন রেডিও ও অনলাইনকেও অন্তভূক্ত করার কথা ভাবছে কমিশন। 

 

একাত্তর/এসি
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
গণতন্ত্র বিশ্বাস করাটা একটি মানসিকতার বিষয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার...
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর