সরকারের উদ্যোগ ও ভোক্তার চেষ্টায় স্বস্তিতে কেটেছে রমজান: মহাপরিচালক

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০১:২২ পিএম

সরকারের উদ্যোগ, ভোক্তা অধিদপ্তরের প্রচেষ্টা এবং ভোক্তাদের সহযোগিতায় এবার সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজান মাস পার করেছেন বলে দাবি করেছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক আলীম আখতার খান।

তিনি বলেছেন, রোজায় এখনও পর্যন্ত এক হাজার ৬৬১টি অভিযান পরিচালনা করে প্রায় আড়াই কোটি টাকার মতো জরিমানা করা হয়েছে। কিন্তু অধিদপ্তর চায় এমন দিন আসুন, যেদিন কোন প্রতিষ্ঠানকে জরিমানা করতে না হয়।

রমজানের শেষ প্রান্তে নিজ অধিদপ্তরে বৃহস্পতিবার (২৭ মার্চ) সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যেখানে রোজার মাসজুড়ে নেয়া নানা উদ্যোগের কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান।

ভোক্তার ডিজি বলেন, সরকারের উদ্যোগ, ভোক্তা অধিদপ্তরের ঐকান্তিক প্রচেষ্টা এবং ভোক্তাদের সহযোগিতায় এবার সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজান মাস কাটাতে পেরেছে। কারণ কোন পণ্যের দামই রোজায় তেমন বাড়েনি।

আলীম আখতার খান জানান, রমজান ও ঈদুল ফিতর নির্বিঘ্ন করতে অভিযানের মাধ্যমে ৩২৫০টি প্রতিষ্ঠানকে ২ কোটি ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রেজার পরেও নিয়মিত বাজার তদারকি করা হবে।

একাত্তর/আরএ
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
এক সপ্তাহের মধ্যে ফুয়েল কার্ড প্রাথমিকভাবে চালু হতে পারে। মূলত জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পাচার রোধে এই ‘ফুয়েল কার্ড’ বা ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।
সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর