লক্কড়-ঝক্কড় বাস নামলেই ব্যবস্থা, ঈদযাত্রাকে নিরাপদ করতে মাঠে নামছে ৬ সংস্থা

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভায় জানানো হয়, এবার লক্কড়-ঝক্কড় কোনো বাস রাস্তায় নামতে দেওয়া হবে না এবং গত দুই ঈদের চেয়ে এবারের ঈদযাত্রা আরও বেশি স্বস্তিদায়ক হবে।

ডিএমপি কমিশনার মো. সারওয়ার জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনে পুলিশের পাশাপাশি এবার ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াট টিমের বিশেষ নজরদারি থাকবে। যানজট নিরসনে প্রয়োজনে রাস্তার গতিপথ পরিবর্তন বা একমুখী করে দেওয়া হতে পারে। এছাড়া একজন চালক টানা ৪-৫ ঘণ্টার বেশি বাস চালাতে পারবেন না এবং রাস্তার যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলা যাবে না বলে কড়া নির্দেশনা দেন তিনি।

ডিএমপি কমিশনার মো. সারওয়ার

সভায় উপস্থিত সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস জানান, দেশের সড়ক পরিবহনের সব ধরনের অনিয়ম বন্ধে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গত দুই ঈদের চেয়েও ভালো ঈদযাত্রার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। এবারের যাত্রা নিরাপদ ও যানজটমুক্ত রাখতে মোট ৬টি সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় শ্রমিক ও মালিক নেতারা ঈদযাত্রায় যানজট এবং জ্বালানি তেলের সংকট নিয়ে তাদের আশঙ্কার কথা তুলে ধরেন। তেল সংকটের কারণে যেন ঈদযাত্রা ব্যাহত না হয়, সেজন্য প্রতিটি বাসের বিপরীতে অন্তত ১০০ লিটার করে তেল নিশ্চিত করার দাবি জানান তারা।

প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, বাস টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক থাকবে এবং যাত্রীদের নিরাপত্তায় ব্যাপক সংখ্যক পোশাকধারী ও ট্রাফি পুলিশ মোতায়েন থাকবে।

একাত্তর/আরএ
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
এক সপ্তাহের মধ্যে ফুয়েল কার্ড প্রাথমিকভাবে চালু হতে পারে। মূলত জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পাচার রোধে এই ‘ফুয়েল কার্ড’ বা ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর