ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম

বিমসটেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।  

বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টায় ব্যাংকক বিমানবন্দরে পৌছান তিনি।

এসময় থাইল্যান্ডের মন্ত্রী জিরাপ্রন সিন্ধুপ্রায় প্রফেসর ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানান। 

স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় বিমসটেক সম্মেলনের তরুণ প্রজন্মের ফোরামে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। 

এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি।

শুক্রবার সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে হতে যাওয়া এই সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই দায়িত্ব গ্রহণ করবেন থাইল্যান্ডের কাছ থেকে। বিমসটেক সম্মেলনে দুটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। এ সময় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।

দুই দিনের সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা।

একাত্তর/এসি
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর