সংসদ না থাকায় অধ্যাদেশ আকারে জারি হবে বাজেট: অর্থ মন্ত্রণালয়

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পিএম

আগামী ২ জুন জারি হবে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অধ্যাদেশ। বাজেট প্রণয়ন পথ রেখায় এ সময় নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ না থাকায় সামনের অর্থবছরের বাজেট অধ্যাদেশ আকারে জারি করা হবে। ওইদিনই অনুষ্ঠিত হবে বাজেটোত্তর সংবাদ সম্মেলন। অধ্যাদেশ জারির দিনই ভ্যাট ও শুল্ক সংক্রান্ত কিছু ধারা কার্যকর হবে। আর বাকি বাজেট কার্যকর হবে পহেলা জুলাই থেকে।

সংসদ না থাকায় এবার বাজেট অধ্যাদেশের ওপর কোনো শুনানি হবে না।

কর্মকর্তারা জানান, বাজেট অধ্যাদেশের খসড়া প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে ২১ মে। পরদিন রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

সংসদ না থাকায় এবার টেলিভিশনে বাজেট বক্তৃতা পাঠ করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

একাত্তর/আরএ
সরকারের ব্যয় সংকোচন উদ্যোগের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের মোটরযান (গাড়ি) রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ করেছে সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর