আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, পূরণ হবে এপ্রিলের ঘাটতি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫১ এএম

২৬ তারিখ পর্যন্ত হিসেব অনুযায়ী এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ২৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী কয়েক দিনের বৃষ্টিপাতে এ ঘাটতি অনেকটাই কমে আসবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দেশের কয়েকটি জেলায় এখনও মাঝারি তাপপ্রবাহ চলমান থাকলেও, তা কমে আসবে। আগামী কয়েকদিন দেশে থাকবে বৃষ্টিপাত। এই সময় অন্তত চার থেকে পাঁচ দিন থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লেও আগামী এক সপ্তাহে দেশের কোথাও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের নদী বন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ মাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ঈশ্বরদীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

একাত্তর/আরএ
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনভর রাজধানীতে এই বৃষ্টি চলতে পারে, তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের অন্তত পাঁচটি স্টেশনে বিভিন্ন নদ-নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায়...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর