নতুন ২৪ পণ্যসহ বাংলাদেশের জিআই পণ্য এখন ৫৫

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৭ পিএম

নতুন করে আরও ২৪টি দেশীয় পণ্য ভৌগোলিক নির্দেশকের (জিআই) স্বীকৃতি পেয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের জিআই পণ্য এখন ৫৫টি।

বুধবার (৩০ এপ্রিল) বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন জিআই পণ্যের নিবন্ধন সনদ দেওয়া হয়।

এসময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, ভোলার মহিষের দুধের কাঁচা দই, মাগুরার হাজরাপুরী লিচু, ব্রাক্ষণবাড়িয়ার ছানামুখী মিষ্টিসহ ২৪টি পণ্যকে জিআই সনদ দেওয়া হয়েছে।

নতুন জিআই পণ্যগুলো

সিরাজগঞ্জের গামছা, সিরাজগঞ্জের লুঙ্গি, মিরপুরের কাতান শাড়ি, সিলেটের মণিপুরি শাড়ি, কুমিল্লার খাদি, কুমারখালীর বেডশিট, ঢাকাই ফুটি কার্পাস তুলা, ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ, টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কির সন্দেশ, নওগাঁর নাক ফজলি আম, মুন্সিগঞ্জের পাতক্ষীর, দিনাজপুরের বেদানা লিচু, বরিশালের আমড়া, অষ্টগ্রামের পনির, কিশোরগঞ্জের রাতা বোরো ধান, গাজীপুরের কাঁঠাল, শেরপুরের ছানার পায়েস, সুন্দরবনের মধু, গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, মাগুরার হাজরাপুরী লিচু, ভোলার মহিষের দুধের কাঁচা দই, মধুপুরের আনারস এবং নরসিংদীর লটকন।

আগে নিবন্ধিত ৩১ পণ্য

টাঙ্গাইল শাড়ি, জামালপুরের নকশিকাঁথা, গোপালগঞ্জের রসগোল্লা, রাজশাহীর মিষ্টি পান, নরসিংদীর অমৃত সাগর কলা, যশোরের খেজুরের গুড়, মুক্তাগাছার মণ্ডা, মৌলভীবাজারের আগর আতর, মৌলভীবাজারের আগর, রংপুরের হাঁড়িভাঙ্গা আম, কুষ্টিয়ার তিলের খাজা, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, নাটোরের কাঁচাগোল্লা, চাঁপাই নবাবগঞ্জের আশ্বিনা আম, চাঁপাই নবাবগঞ্জের ল্যাংড়া আম, শেরপুরের তুলশীমালা ধান, বগুড়ার দই, বাংলাদেশের শীতল পাটি, বাংলাদেশের বাগদা চিংড়ি, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, ঢাকাই মসলিন, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি, বাংলাদেশের কালিজিরা, দিনাজপুরের কাটারীভোগ, বিজয়পুরের সাদা মাটি, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, বাংলাদেশের ইলিশ এবং জামদানি শাড়ি।

একাত্তর/এসি
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা। এরআগে জিআই স্বীকৃতি পেয়েছিলো এই জেলার রসগোল্লা।
‘সুন্দরবনের মধু’ বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে।
টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ত্ব নিয়ে চলমান আলোচনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই শাড়ি বাংলাদেশের হওয়ায় অন্য কেউ তা নিতে পারবে না।
বাংলাদেশের যেসব পণ্য ভৌগলিক নির্দেশক বা জিআই সনদ পাওয়ার যোগ্য, তার তালিকা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছাপিয়ে এখন টক-অফ-দ্য-টাউন টেক্সাসের হিউস্টন শহরের অবিশ্বাস্য আবহাওয়া ও দুই ইউরোপীয় পরাশক্তির সমর্থকদের পাগলামি! শনিবার ‘গ্রুপ এফ’-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে সুইডেন...
ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই আর কৌশল আর গোলবন্যা নয়; বিশ্বমঞ্চে মাঠ মাতাতে ফুটবলারদের ডায়েট আর দেশি খাবারের রসদ জোগানোও এক বিশাল যুদ্ধ। গত কাতার বিশ্বকাপে মেসিবাহিনীর জন্য হরেক রকম...
সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) দেশে আরও সাতজন গেছে।
প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্রয়ের হতাশা ভুলে বিশ্বকাপে চেনা ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারহীন সেলেসাওরা নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে নকআউট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর