প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালেন বিভিন্ন দলের নেতারা

আপডেট : ২৫ মে ২০২৫, ১১:০২ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন প্রতিনিধি। রোববার (২৫ মে) সন্ধ্যায় ছয়টার পর এ বৈঠক শুরু হয়।

প্রথম দফায় এই বৈঠকে অংশ নেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, আমার বাংলা (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বৈঠকের পর তারা সাংবাদিকদের কাছে বৈঠকে আলোচিত নানা বিষয় তুলে ধরেন।

পাঁচ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় এবি পার্টি

আমার বাংলাদেশের পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রধান উপদেষ্টার কাছে পাঁচ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছি। প্রধান উপদেষ্টা বলেছেন, প্রশাসনে তার নিয়ন্ত্রণে আসলেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।

মঞ্জু বলেন, প্রধান উপদেষ্টা কেন পদত্যাগ করতে চেয়েছিলেন জানতে চাইলে তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে তিনি শঙ্কায় ছিলেন। আমরা বলেছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করা ও বিশেষ করে বিএনপির সঙ্গে দূরত্ব কমানোর কথা। সেই সঙ্গে সংস্কার ও নির্বাচনের কথা বলে এসেছি। 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার সঙ্গে আলোচনা করার আহবানও জানিয়েছি আমরা।

সরকারের নেতৃত্বে সমন্বয়হীনতা দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। 

সরকারের নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টারা একেক সময় একেক কথা বলছেন।

এসময় এক মাসের মধ্যে একটি জাতীয় সনদ করার দাবি জানিয়ে বলেও জানান তিনি। পাশাপাশি করিডোর ও বন্দরের বিষয়ে সিদ্ধান্ত না নিতে বলা হয়েছে। 

সাইফুল হক‌ বলেন, মাঝ-নদীতে মাঝি বদলাতে হয় না। আপনার সরকারের ওপর আমরা আস্থা রাখতে চাই। আমরা এক সরকারের মধ্যে অনেক সরকার দেখতে চাই না। আপনাদের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। একেক উপদেষ্টার একেক রকম মন্তব্য। সবকিছু ঠিক করা জরুরি।

করিডোরে ইস্যুতে সাইফুল হক‌ বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। সমস্ত কিছু আপনাদের করে যেতে হবে না।

ছাত্র উপদেষ্টাদের বিষয়ে সাইফুল হক‌ বলেন, বিতর্কিতদের বিষয়ে সিদ্ধান্ত কী নেবেন, তা আপনার ওপর নির্ভর করছে। গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা সবাইকে নিয়ে কীভাবে একসঙ্গে হাঁটবেন সেটা আপনাদের ওপর নির্ভর করবে।

নির্বাচন ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৬ বছর ধরে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমরা আপনাদের যৌক্তিকভাবে সহযোগিতা করতে চাই। সুষ্ঠু নির্বাচন দেখতে চাই।

ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সঙ্কটে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান উপদেষ্টা আলোচনার শুরুতে বলেন, আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। এই সংকট বলতে উনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না। পারলে আমাদের এক দিনে ধ্বংস করে দিতে চায়।

নির্বাচন নিয়েও প্রধান উপদেষ্টা কথা বলেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, কম সংস্কার হলে ডিসেম্বরে আর বেশি সংস্কার হলে জুনে নির্বাচন হবে। কোনোভাবেই নির্বাচন জুনের পরে যাবে না।

ভোটের রোডম্যাপ চাইলো গণসংহতি আন্দোলন

গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে তা নিয়ে জাতীয় সনদ, আর যাতে ঐকমত্য হবেনা সেসব বিষয় নির্বাচনের মাধ্যমে জনগণের ওপর ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। 

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কিংবা রোডম্যাপ চাওয়া হয়েছে বলেও জানান সাকি।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য পুনর্গঠনের প্রক্রিয়ায় থাকা সরকারি প্রতিষ্ঠানগুলো পুরোপুরি কাজ শুরু করলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে। 

দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা মুসা বিন ইজহার, রাজনীতিবিদ ও বিশ্লেষক মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি ও ইসলামী আলোচক মাওলানা সাদিকুর রহমান।

মৌলিক সংস্কার শেষে নির্বাচন চায় জমিয়তে উলামায়ে ইসলাম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জাতীয় বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। মৌলিক সংস্কার শেষ করবেন, নির্বাচনের কাঙ্খিত সময় দেবেন।

প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার দাবি ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, প্রধান উপদেষ্টাকে দেশের স্বার্থে পদত্যাগ করার চিন্তা না করার অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যায় অভিযুক্তদের বিচার করার দাবি জানিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

তিনি জানান, করিডরের প্রশ্নের সবাই আপত্তি জানানোর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা তার ওপর আস্থা রাখার অনুরোধ করেছেন। দেশের ক্ষতি হয় এমন কিছু করা হবে না বলে ড. ইউনূস জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার দেওয়ার জাতীয় নির্বাচনের সময়সীমাকে যৌক্তিক মনে করেন তারা; যোগ করেন রেজাউল করীম।

নারী কমিশনের প্রস্তাবের বিরোধীতা হেফাজতে ইসলামের

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী নারীর অধিকার চাই। তবে নারী কমিশনের প্রস্তাবের বিষয়ে বিরোধীতা করেছি। দ্রুত জুলাই বিপ্লবের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।

জুনের মধ্যে নির্বাচনে সন্তুষ্ট খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জাতীয় নির্বাচন নিয়ে ২০২৬ সালের জুন মাসের মধ্যে সময়সীমা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা সন্তুষ্ঠ।

তিনি বলেন, সংস্কার নিয়ে অনিশ্চিত গন্তব্য যাওয়া উচিত নয়। সংস্কারের রোডম্যাপ জানিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। আমরা জুলাই গণহত্যায় জড়িতদের নির্বাচনের আগে দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই।

করিডোর ও বন্দর ইস্যুতে দেশের স্বার্থ বিরোধী কিছু হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকারের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এনসিপির সঙ্গে সম্পৃক্ত দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। এছাড়া দক্ষিণের মেয়র নিয়ে জটিলতা নিরসনের তাগিদ দিয়েছেন। সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে সেটা শক্ত হাতে দমন করার অনুরোধ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুরত্ব ঘোছানোর অনুরোধ করেছে। করিডোর ও বন্দর নিয়ে আপাতত সিদ্ধান্ত না নেওয়ার আহবান জানানো হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে সুর্নিদিষ্ট মাস ঘোষণার আহবানও জানানো হয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন অনেক উপদেষ্টার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে তা স্বীকার করে পূর্ণমূল্যায়নের করার আশ্বাস দিয়েছেন। 

বিস্তারিত আসছে..

একাত্তর/এসি
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর