নির্বাচনের আগে ‘এআই হুমকি’ নিয়ে সিইসির সতর্কতা

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৪:০৭ পিএম

আসন্ন জাতীয় নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) হুমকি সম্পর্কে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) এসব ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সিইসি নাসির উদ্দিন আরও বলেন, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো এআইভিত্তিক হুমকির বিষয়ে কমিশন সতর্ক রয়েছে।

শনিবার (২৬ জুলাই) খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে বিভাগীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এসব কথা বলেন। ভোটারদের আস্থা পুনরুদ্ধার করে তাদের ভোটকেন্দ্রে ফেরানোই ইসির অন্যতম বড় চ্যালেঞ্জ বলেও দাবি করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি।

এম নাসির উদ্দিন আশা প্রকাশ করেন যে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে অপরাধবিরোধী অভিযান পরিচালনা করবে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনবে।

তিনি আরও বলেন, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন উপস্থাপনের জন্য কাজ করছি।

সিইসি বলেন, আমাদের কার্যক্রম প্রকাশ্য দিবালোকে পরিচালিত হবে; অন্ধকারে কিছুই করা যাবে না। যদি আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ আমাদেরই প্রশ্ন করবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঊর্ধ্বতন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি হিসেবে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় যোগ দেন সিইসি নাসির উদ্দিন। সূত্র- বাসস। 

আরবিএস
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর