‘চিকিৎসা খাতের বাজার পাঁচ বিলিয়ন ডলার, হাতছাড়া করবেন না’

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম

বাংলাদেশের চিকিৎসা খাতের বাজার বছরে পাঁচ বিলিয়ন ডলার উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশ যাবে না। সেই ব্যবস্থা নিশ্চিতের আহবান জানিয়ে তিনি চিকিৎসা খাত সংশ্লিষ্টদের বলেন, এই বাজার হাতছাড়া করবেন না।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভনেশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

রোগীদের ‘অনর্থক টেস্ট’ দেওয়া থেকে চিকিৎসকদের বিরত থাকতে আহবান জানিয়েছেন আইন উপদেষ্টা। পাশাপাশি ওষুধ কোম্পানির দালাল হিসেবে চিকিৎসকরা যেন ব্যবহৃত না হন সেই আহবানও জানান তিনি। 

কেন মানুষ চিকিৎসার জন্য বিদেশ যেতে চায় প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন, ভারত, ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায়, যারা জীবনেও ঢাকায় আসেনি। বিরক্ত ও নিরুপায় হয়ে যায়। তাদের যাওয়া বন্ধ করেন, এখানে সেবা দিলে মানুষ কখনোই বিদেশ যাবে না। যাওয়ার কোনও কারণই নাই। এই বাজার দখল করলে আপনাদের লাভ, দেশের লাভ। 

তিনি বলেন, আজ মানুষ ভারত-থাইল্যান্ড যেতে চায় না। আপনাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা আছে। আপনারা করোনাকালে প্রমাণ করেছেন। নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন।          

বাংলাদেশের বেসরকারি চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করে তিনি বলেন, বেসরকারি খাতের হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো যে পরিমাণ মুনাফা করে, তার ১০ ভাগ যদি পুন বিনিয়োগ করা যায় তাহলে বাংলাদেশ থেকে রোগীদের আর বিদেশ গিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন হবে না। বরং বিদেশ থেকে অনেকে চিকিৎসা নিতে আসবে।

আসিফ নজরুল বলেন, নির্দিষ্ট ওষুধ কিনতে হবে, কেন? পৃথিবীতে কোন জায়গায় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকরা ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট সময় দেন? আপনারা কি ওষুধ কোম্পানির দালাল, এ দেশের বড় বড় হাসপাতালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যসত্ত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদের!

বাংলাদেশের চিকিৎসকরা রোগীর কথা শুনতে চান না এই অভিযোগ নিয়মিত উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, গরিব রোগীদের অহেতুক টেস্ট দেওয়া বন্ধ করেন। 

আসিফ নজরুল বলেন, একটা জেনারেল কমপ্লেইন যেটা আমার কাছে হৃদয়বিদারক লাগে, নার্সদের ব্যবহার খারাপ। নার্সদের মন খারাপ থাকে, হাসপাতালের কর্মচারীদের মন খারাপ থাকে, তারা ক্ষিপ্ত হয়ে থাকেন, ভালো সেবা দিতে চায় না। কেন চায় না– নার্সদের বেতন ১২ হাজার টাকা, আপনারা কি কম টাকা লাভ করেন? আপনারা যারা অনেকে হাসপাতালের মালিক আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনাদের কোটি টাকার বাগানবাড়ি থাকতে পারে, নার্সদের ভালো বেতন দিতে পারেন না? আমার বাসার কাজের লোক তিন বেলা খাবার পেতো, আমার বাসায় থাকতো, তাকেই তো বেতন দেওয়া হতো ১২ হাজার টাকা। নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তাহলে কি ভালো সেবা দেবে? সে তো বিরক্ত হয়ে থাকবে। আপনারা লাভ করেন কিন্তু ন্যায্যভাবে করেন।

একাত্তর/এসি
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধান অনুযায়ী এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। তবে...
ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার।
বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর