ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি চলছে: আসিফ ভূঁইয়া

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৯:০৭ পিএম

প্রধান উপদেষ্টার দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার বিকেলে রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে ‘শহিদ আবু সাঈদ স্মৃতিস্মম্ভ’ পরিদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বিকেলে শহিদ আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) তাঁকে অভ্যর্থনা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিকট প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। আমরা স্থানীয় সরকারের যে ডেটলক ছিল সেটা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাইছিলাম। কিন্তু দলগুলোর ঐকমত্য না থাকায় সেটা করা সম্ভব হয় নাই।

তিনি বলেন, এখনো আমরা মনে করি মানুষের দৈনন্দিন যে সেবা জন্মনিন্ধন, মৃত্যুসনদ, এনআইডি কার্ড থেকে শুরু করে সকল সেবার জন্য মানুষ স্থানীয় সরকারের উপর নির্ভরশীল। এগুলো ঠিক করার জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের কাঠামো পুনর্গঠন করা অর্থাৎ নির্বাচন প্রয়োজন।

জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এরপর বিকেলে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আসিফ মাহমুদ। এসময় মাঠভর্তি দর্শক দেখে অভিভূত হন তিনি। তরুণদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করার অনুরোধও জানান এবং দ্রুততম সময়ের মধ্যে রংপুরে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের আশ্বাস দেন।

একাত্তর/এসি
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর