বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বিশেষভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা।   

অধ্যাপক ইউনূস বলেন, সহযোগিতার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা যা অর্জন করেছি তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এসময় তিনি ৩১ জুলাই ঘোষিত মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত বাংলাদেশি পণ্যের পারস্পরিক শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামানো হয়েছে। তিনি এ পদক্ষেপকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য হ্রাসের কৌশল, পাশাপাশি তুলা ও সয়াবিনের মতো মার্কিন কৃষিপণ্য আমদানি বৃদ্ধির বিষয়ে আলোচনা করে।

আলোচনায় আরও উঠে আসে জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত গ্যাস (এলপিজি) আমদানি, বেসামরিক বিমান কেনা, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট।

অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত এবং আশা প্রকাশ করেন যে এর ফলে আরও শুল্ক ছাড়ের পথ সুগম হবে—যা একটি অধিক টেকসই ও পারস্পরিকভাবে উপকারী বাণিজ্য অংশীদারিত্ব গড়ে তুলবে।

দ্বিপাক্ষিক সম্পৃক্ততায় ধারাবাহিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে তিনি চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খসড়া দ্রুত স্বাক্ষরের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমাদের স্বার্থ এখন যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে মিলে যাচ্ছে। এতে প্রক্রিয়াটি আরও সহজ ও আশাব্যঞ্জক হয়ে উঠেছে। 

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১১ দফা শ্রম কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ পদক্ষেপ নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক শ্রমমান ও ন্যায়সঙ্গত অনুশীলন রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য ও শিক্ষাসহ গুরুত্বপূর্ণ খাতে আরও বেশি বিনিয়োগ প্রবাহ ও স্বল্পসুদে ঋণ প্রত্যাশা করছে।

তিনি আরও বলেন, আমাদের নিশ্চিত করতে হবে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগের দরজা বাংলাদেশে আরও প্রশস্ত হয়। তিনি যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিবেশ উন্নত করবে।

ব্রেন্ডান লিঞ্চ বাণিজ্য আলোচনায় বাংলাদেশি অংশীদারদের গঠনমূলক মনোভাবের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্বের দৃঢ়তা বৃদ্ধিকে স্বাগত জানান।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এ বছরের ফেব্রুয়ারিতেই প্রক্রিয়াটি শুরু করে, যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি একতরফাভাবে কমানোর প্রস্তাব দেন। তিনি জানান, এই প্রাথমিক উদ্যোগ আলোচনার সুষ্ঠু অগ্রগতি ও ইতিবাচক ফলাফলে বড় ভূমিকা রেখেছে।

আপনারা একটি দক্ষ ও পরিশ্রমী আলোচক দল পাঠিয়েছিলেন, যারা অত্যন্ত কার্যকরভাবে কাজ করেছে, বলেন তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশে। তিনি শুল্ক চুক্তি ও ক্রয় প্রতিশ্রুতিগুলো সময়মতো বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, দক্ষিণ এশিয়ার জন্য মার্কিন বাণিজ্য পরিচালক এমিলি অ্যাশবি, এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মুরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

আরবিএস
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর