বিমানের বহরে যুক্ত হচ্ছে নতুন উড়োজাহাজ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পিএম

বহর বাড়ছে বিমান বাংলাদেশের। দ্রুতই লিজ নেয়া হবে চারটি বিমান। আর কিনতে দুই কোম্পানি এয়ারবাস ও বোয়িংয়ের প্রস্তাব যাচাই-বাছাই চলছে। হাসিনা সরকারের সময় দেয়া প্রস্তাবের চেয়ে এবার কম দর চেয়েছে এয়ারবাস।

২০২৩ সালে সেপ্টেম্বরে ঢাকা সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সে অনুযায়ী বিমান বোর্ড এয়ারবাসের চারটি এয়ারক্রাফট কেনার অনুমোদন দেয়। যার প্রতিটির দাম প্রায় ১৮০ মিলিয়ন ডলার করে। যেখানে প্রতিটি উড়োজাহাজের জন্য অফেরতযোগ্য পাঁচ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি ফি দেয়ার প্রস্তাব থাকে এয়ারবাসের। বিপরীতে বোয়িংয়ের প্রস্তাবে সে মূল্য সব মিলিয়ে ছিলো এক মিলিয়ন ডলার।

তবে চুক্তিটি করার আগেই শেখ হাসিনা সরকারের পতন হয়। আর এ বিষয়ে যাচাই-বাছাই করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে আলোচনাটিই বন্ধ করে দেয় তারা।

নতুন করে বিমানের এয়ারক্রাফট কেনার আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে বোয়িং থেকে দেয়া হয়েছে প্রস্তাব। আর এয়ারবাসও আগের অবস্থান থেকে সরে এসে নতুন করে প্রস্তাব দিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বুসরা ইসলাম জানান, নতুন বিমান কিনলেও আসবে ২০৩২ সালের দিকে। সামনে হজ ঘিরে দ্রুত সময়ের মধ্যে বিমানের ফ্লাইটে এয়ারক্রাফট প্রয়োজন। তাই জরুরি ভিত্তিতে অন্তত চারটি বিমান লিজে নিতে চায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি।

তিনি জানান, বিমানের বহরে এখন এয়ারক্রাফট আছে একুশটি। উড়োজাহাজ স্বল্পতা দেখিয়ে বিভিন্ন রুটে ফ্লাইট কমানো ও বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

একাত্তর/আরএ
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে আজ সন্ধ্যায় এক ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক করতে ১৪টি বোয়িং কেনার পাশাপাশি কিছু উড়োজাহাজ লিজ নিতে যাচ্ছে সরকার।
নিজেদের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইউরোপীয় জায়ান্ট ‘এয়ারবাস’ বাদ দিয়ে মার্কিন ‘বোয়িং’ কোম্পানি থেকে এসব বিমান কেনা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর