ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা চায় বিএনপি, বদলিতে লটারির প্রস্তাব জামায়াতের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

গ্রহণযোগ্য ভোট করতে নির্বাচন কমিশনের সংলাপে নানা পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। অন্যদিকে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তা বদলি চেয়েছে জামায়াতে ইসলামী।

এদিকে প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিনের মতে, নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোর ভূমিকাই মুখ্য।

আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর আচরণবিধি মেনে চলা বেশি গুরুত্বপূর্ণ বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

ভোটের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে থাকে নির্বাচন কমিশন। এবারের সংলাপের মূল বিষয় আচরণবিধি প্রতিপালন।

ইসির চতুর্থ দিনের সংলাপে বুধবার (১৯ নভেম্বর) অংশ নেয় ১৩ দল। এসময় জামায়াতের পক্ষ থেকে লটারির মাধ্যমে ডিসিদের বদলির সুপারিশ করা হয়।

জোটে নিজেদের প্রতীকে ভোটের বিরোধিতা জানায় গণঅধিকার পরিষদ আর এ বিষয়ে বিপরীত অবস্থান এনসিপির।

বিগত সময়ে যারা অনিয়মের সঙ্গে জড়িত ছিলো তাদের এবার নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দেয় গণঅধিকার পরিষদ। অন্যদিকে নির্বাচনে নিয়মকানুন জটিল না করার পরামর্শ বিএনপির।

একাত্তর/আরএ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর