শান্তি ও সমৃদ্ধির প্রার্থনায় বর্ণিল বড়দিন, উৎসবের আমেজ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

পৃথিবী থেকে অশান্তি দূর করে শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে বাংলাদেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। যিশু খ্রিস্টের ২০২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীসহ সারাদেশের খ্রিস্টান সম্প্রদায় উৎসবের জোয়ারে ভাসছে। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, শুভেচ্ছা বিনিময় আর রঙিন আলোকসজ্জায় সেজেছে চারপাশ।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর গির্জাগুলোতে ভিড় করেন নানা বয়সী মানুষ। কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথিড্রালে অনুষ্ঠিত হয় বড়দিনের মূল প্রার্থনা। এ বছর যিশুর ২০২৫তম জন্মজয়ন্তী হওয়ার কারণে এটিকে ‘জুবলী বর্ষ’ হিসেবে পালন করা হচ্ছে, যা উৎসবের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে।

প্রার্থনা সভায় সেন্ট মেরীস ক্যাথিড্রালের ফাদার আলবার্ট রোজারিও বলেন, জীবন যেন প্রেমময় হয় এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়। এবারের বড়দিন আমাদের জন্য আরও আনন্দের, কারণ আমরা জুবলী বর্ষ উদযাপন করছি। বিশ্বজুড়ে শান্তি ফিরে আসুক- এটাই আমাদের আজকের প্রার্থনা।

বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বুধবার রাত থেকেই। প্রতিটি গির্জায় যিশুর জন্মের স্মৃতিস্মারক হিসেবে তৈরি করা হয়েছে প্রতীকী গোশালা। ঘরগুলোতে ঝুলছে রঙিন তারা, সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, বল ও চোখ ধাঁধানো আলোকসজ্জা। শিশুদের জন্য রাখা হয়েছে সান্তাক্লজের বিশেষ উপহার এবং কেক ও পিঠা।

রাজধানীর অভিজাত হোটেল, রেস্তোরাঁ ও শপিংমলগুলো বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে। প্রবেশপথে বিশাল ক্রিসমাস ট্রি এবং আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন স্থানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গির্জায় আসা ধর্মপ্রাণ খ্রিস্টানরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেন্ট মেরীস ক্যাথিড্রালের ফাদার কিউবার বলেন, বড়দিন সার্বজনীন ঐক্য ও শান্তির বার্তা দেয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত সত্য, শান্তি ও মানবসেবার পথে চলা।”

বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আলাদা বাণীতে খ্রিস্টধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তাঁরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

শীতের সকালের এই উৎসবে কেবল খ্রিস্টান সম্প্রদায়ই নয়, বরং বিভিন্ন ধর্মের মানুষও একে অপরের আনন্দ ভাগ করে নিয়ে সম্প্রীতির এক অনন্য উদাহরণ তৈরি করেছে।

একাত্তর/এসি
বছর ঘুরে আবার ফিরে এসেছে যিশু খ্রিস্টের জন্মদিন—পবিত্র বড়দিন। বিশ্বজুড়ে গির্জাগুলোতে শুরু হয়েছে বিশেষ প্রার্থনা, আর শহর থেকে গ্রাম মেতে উঠেছে আলোকসজ্জা ও উৎসবের আনন্দে। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই...
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে খ্রিস্টান ধর্মাবলম্বী সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’। খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করার পাশাপাশি দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে র‌্যাপিড...
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর